Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Travel

2 years ago

Bichitrapur:উড়িষ্যার মিনি সুন্দরবন - বিচিত্রাপুর

Bichitrapur
Bichitrapur

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিঘা ঘুরতে গিয়ে এক বেলার জন্য ঘুরে আসুন বিচিত্রাপুর। এই বিচিত্রাপুরকেই বলে 'মিনি সুন্দরবন'। দিঘায় সমুদ্রের পাড়ে বসেই যাঁরা দিন কাটিয়ে দেন তাঁদের জন্য অপেক্ষা করছে একটি এফবিট ডেস্টিনেশন। যার নাম বিচিত্রপুর। এটি ওড়িশার মধ্যে পড়ে। তবে দিঘার একেবারে গা লাগোয়া। দিঘা থেকে টোটো ভাড়া করে অনায়াসে সেখানে যাওয়া যায়। জায়গাটি ওড়িশাতে হলেও সেখানকার অধিকাংশ মানুষ বাংলাতেই কথা বলেন। কাজেই দেখে বোঝা দায় দিঘা না ওড়িশা। এখানেই রয়েছে সেই ম্যানগ্রোফ অরণ্য। সুবর্ণরেখা নদীর উপরে রয়েছে এই জায়গাটি। সুবর্ণ রেখা নদীর উপরে রয়েছে সুবর্ণপুর দ্বীপ। সেখানে রয়েছে ম্যানগ্রোফ অরণ্য। সমুদ্র এবং সুবর্ণরেখার মোহনাও দেখা যায় েকান থেকে। বোটে করে আসতে হয় এখানে। আধঘণ্টা সময় দেওয়া হয় ম্যানগ্রোফ অরণ্যটি ঘুরে দেখার জন্য। জোয়ার-ভাঁটায় সমুদ্রের জল ঢুকে পড়ে এই দ্বীপের মধ্যে। একেবারে সুবর্ণরেখা নদীর পাড়ে রয়েছে এই জায়গাটি। 

এই বিচিত্রপুরে নাকি এখানে অন্যরকম হয়ে যায় শীতকালে। কচ্ছপ ডিম পাড়তে আসে এখানে। লাল কাঁকড়ারাও ভিড় করে এই বিচিত্রপুরে। সেই সঙ্গে নানা রকমের পাখিদের আনাগোনা দেখা যায়। জোয়ার-ভাঁটার সঙ্গে এখানকার ফেরি সার্ভিস নির্ভর করে। চাইলে মোহনা পর্যন্ত ঘুরে আসা যায়। সুবর্ণ রেখা নদী যেখানে সমুদ্রে মিশেছে সেখানে দেখা যায়। অসাধারণ একটা সময় কাটানো যায় এখানে। ঘুরে আসুন এক বেলার জন্য।

You might also like!