Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Technology

1 year ago

Youtube: মাইক্রোসফটের পর এবার আংশিক থমকালো ইউটিউব, বিপাকে ব্যবহারকারীরা

Youtube
Youtube

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাইক্রোসফটের পর এবার আংশিক থমকালো ইউটিউব।  ভারতের বিভিন্ন জায়গায় ইউটিউব ডাউন বলে খবর আসতে শুরু করে। ইউটিউব ডাউন, এমন অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় অনেকে মজার মিম শেয়ার করতে থাকেন। ইউটিউবে ভিডিও আপলোড করা যাচ্ছে না বলে অনেকে অভিযোগ করেন সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, এদিন মূলত ইউটিউবে ভিডিও আপলোড করতে গিয়েই বেশি সমস্যা দেখা দিয়েছে। কারওর ক্ষেত্রে বার্তা এসেছে যে ভিডিও আপলোডই হয়নি। কেউ বা বার্তা পেয়েছেন ভিডিও দেখা যাচ্ছে না। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবহারকারীদের একাংশ। উল্লেখ্য, দিনকয়েক আগেই মাইক্রোসফটের সমস্যার জেরে শোরগোল পড়ে গিয়েছিল গোটা বিশ্বজুড়ে। সেই রেশ কাটতে না কাটতেই এবার সমস্যা দেখা দিল ইউটিউবে।

You might also like!