Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Technology

10 months ago

ছয় বছর ধরে পাবেন অ্যান্ড্রয়েড আপডেট, ভারতে লঞ্চ হল Samsung Galaxy F16 5G, দেখে নিন দাম ও স্পেসিফিকেশন

Samsung Galaxy F16 5G
Samsung Galaxy F16 5G

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :স্যামসাঙ ভারতে তাদের নতুন Galaxy F16 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই লো বাজেট ফোনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5,000এমএএইচ ব্যাটারি সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung 5G Phone এর দাম, স্পেসিফিকেশন এবং সেল ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy F16 5G এর দাম ও সেল অফার

স্যামসাং গ্যালাক্সি এফ১৬ ৫জি এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা। আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। আবার ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১৫,৪৯৯ টাকা। স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ডিভাইসটি। সেলে ব্যাঙ্ক অফারের সুবিধা নিয়ে ১,০০০ টাকা স্যামসাং গ্যালাক্সি এফ১৬ ৫জি এর দাম কমানো যাবে।

Samsung Galaxy F16 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এফ১৬ ৫জি ফোনে বড় ৬.৭-ইঞ্চি HD+ সুপার AMOLED ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১০৮০x২৩৪০ পিক্সেল রেজোলিউশন অফার করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ডিভাইসের স্টোরেজ বাড়ানো যাবে।

Samsung Galaxy F16 5G ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিন আছে। ডিভাইসটি ছয় বছরের জন্য আপডেট পাবে। ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

You might also like!