Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Technology

1 year ago

UPI Payment: স্মার্টফোন নেই? UPI-এর সুবিধা মিলবে ফিচার ফোনে, কীভাবে করবেন? জানুন সব তথ্য

UPI Payment
UPI Payment

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খুচরো টাকার অভাব এখন প্রায় প্রত্যেকেরই জানা। সেকারণে সুবিধার জন্য সকলেই অনলাইন পেমেন্ট ব্যবহারে স্বচ্ছন্দ বোধ করেন। চায়ের দোকানে দাম মেটানো থেকে শুরু করে অন্য কাউকে টাকা দেওয়া সব ক্ষেত্রেই UPI-এর ব্যবহার বাড়ছে।

স্মার্টফোন থাকলে তবেই UPI ব্যবহার সম্ভব। এতদিন পর্যন্ত এই ধারণা থাকলেও বর্তমান সময়ে সাধারণ ফিচার ফোনের মাধ্যমেও UPI ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এমনকি তার জন্য ইন্টারনেটেরও প্রয়োজন নেই।

ফিচার ফোনে UPI ব্যবহারের ক্ষেত্রে বেশ কয়েকটি সুবিধাও রয়েছে। প্রথমত UPI করতে সবসময় স্মার্টফোন রাখার দরকার নেই। দ্বিতীয়ত গ্রামীণ অঞ্চলে, মূলত যেখানে ইন্টারনেট সিগন্যাল খুব একটা মজবুত নয় সেখানেও সহজেই UPI ব্যবহার করা যাবে। পেমেন্ট, মানি ট্রান্সফার করা যাবে মুহূর্তেই।কিন্তু কীভাবে ফিচার ফোনে UPI ব্যবহার করবেন? অনেকেই হয়তো এবিষয়ে জানেন না। এই প্রতিবেদনে জেনে নিন ফিচার বা GSM ফোনে UPI ব্যবহারের খুঁটিনাটি।

GSM বা ফিচার ফোনে UPI ব্যবহারের জন্য প্রথমে রেজিস্টার করতে হবে। কীভাবে রেজিস্টার করবেন? জানুন-

যে নম্বরটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে সেই নম্বর থেকে *99# ডায়াল করুন।

তারপর একাধিক ড্রপডাউন অপশন দেখা যাবে। সেখান থেকে নিজের পছন্দের ভাষা বেছে নিন।

এরপর যে ব্যাঙ্কে আপনার অ্য়াকাউন্ট করা আছে সেই ব্যাঙ্কের IFSC কোডের প্রথম চারটি অক্ষর টাইপ করুন।

সঠিক অক্ষর দিলেই ওই ব্যাঙ্কে আপনার যতগুলি অ্য়াকাউন্ট করা আছে সেই অ্য়াকাউন্ট নম্বর দেখা যাবে। সেখান থেকে যে কোনও অ্যাকাউন্ট বেছে নিন। যার মাধ্যমে UPI ট্রানজাকশন করতে পারবেন।

এরপর সেট করুন আপনার পছন্দের চার সংখ্যার একটি পিন।

ফিচার ফোন থেকে রেজিস্টার তো করলেন। এবার ট্রানজাকশন কীভাবে করবেন? সেই পদ্ধতিটিও শিখে নিন-

এক্ষেত্রে জানিয়ে দেওয়া দরকার, GSM বা ফিচার ফোন থেকে স্ক্যানিং-এর মাধ্যমে পেমেন্ট সম্ভব নয়। তারজন্য প্রয়োজন UPI আইডি অথবা ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নম্বর এবং IFSC কোড অথবা মোবাইল নম্বর। এবার জেনে নিন বিস্তারিত পদ্ধতি-

প্রথমে ফোন থেকে *99# ডায়াল করুন

তারপর ড্রপ ডাউন অপশন থেকে সিলেক্ট করুন Send Money অপশন

সেখানে UPI ID অথবা অ্য়াকাউন্ট নম্বর + IFSC অথবা মোবাইল নম্বর দিয়ে দিন।

তারপর কত টাকা পাঠাবেন সেই অ্য়ামাউন্ট উল্লেখ করতে হবে।

সবশেষে MPIN দিলেই টাকা পৌঁছে যাবে নির্দিষ্ট গ্রাহকের অ্য়াকাউন্টে।

UPI ট্রানজাকশন ফেইল হলে কী করণীয়?

এক্ষেত্রে প্রথমেই জেনে নেওয়া দরকার কীভাবে UPI ট্রানজাকশন হয়। UPI এর মাধ্যমে টাকা লেনদেনের সময় সরাসরি কিন্তু একটি অ্য়াকাউন্ট থেকে অন্য অ্য়াকাউন্টে টাকা পৌঁছয় না। তার মাঝে থাকে একটি গেটওয়ে। অর্থাৎ প্রেরক এবং গ্রাহকের মাঝে একটি চ্যানেল থাকে। যার মাধ্যমে ওই টাকা এক অ্য়াকাউন্ট থেকে অন্য অ্য়াকাউন্টে পৌঁছয়।

অনেক সময় প্রেরকের অ্য়াকাউন্ট থেকে টাকা কেটে গেলেও গ্রাহকের অ্য়াকাউন্টে টাকা পৌঁছয় না। সেক্ষেত্রে, টাকা ওই গেটওয়ে চ্যানেলে পড়ে থাকে। কোনও ট্রানজাকশন সফল না হলে সেই টাকা প্রেরকের অ্য়াকাউন্টে নিজে থেকেই পাঠিয়ে দেয় গেটওয়ে চ্যালেন। তার জন্য অন্তত ৭ দিন সময় লাগে। যদি তার মধ্যে রিফান্ড না হয় সেক্ষেত্রে NPCI-কে মেইল করে অভিযোগ জানানো সম্ভব।

ফিচার ফোনে UPI ব্যবহারে কী কী সতর্কতা মেনে চলা উচিত?

MPIN সবসময় গোপন রাখা উচিত।

যদি কোনও ফিচার ফোন একাধিক ব্যক্তি ব্যবহার করেন তাহলে সেই ফোনের মাধ্যমে UPI ট্রানজাকশন করা উচিত নয়।

নিয়মিত ব্যাঙ্কের স্টেটমেন্ট চেক করা প্রয়োজন

কোনও অসংগতি চোখে পড়লেই দ্রুত ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা উচিত।

ফিচার ফোনে UPI ব্যবহারে কয়েকটি অসুবিধাও রয়েছে-

যদি কোনও ফোনে সিগন্যাল না থাকে তাহলে WiFi ব্যবহার করেও ফিচার ফোনের UPI ব্যবহার করা যাবে না।

দ্বিতীয়ত যেহেতু কোনও QR কোড স্ক্যানিং ফিচার নেই তাই কোনও Scan and Pay-এর সুবিধা নেই।

স্মার্টফোনে UPI আইডি স্টোর করে রাখা সম্ভব। কিন্তু ফিচার ফোনে সেই সুবিধা মিলবে না।

You might also like!