Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Technology

1 year ago

1.5 লক্ষ টাকায় দেশে Hunter 350 –এর আপডেটেড এডিশন লঞ্চ Royal Enfield –এর! দাম ও ফিচার দেখুন

2025 Royal Enfield Hunter 350
2025 Royal Enfield Hunter 350

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রয়েল এনফিল্ড (Royal Enfield) সম্প্রতি ২০২৫ হান্টার ৩৫০ মডেলটি (2025 Hunter 350) ভারতে লঞ্চ করল। নতুন এই বাইকটি তিনটি নতুন কালার অপশনে পাওয়া যাবে, সেগুলি হলো রিও হোয়াইট, টোকিও ব্ল্যাক এবং লন্ডন রেড। এছাড়া আগের রেবেল ব্লু, ড্যাপার গ্রে এবং ফ্যাক্টরি ব্ল্যাক কালার অপশনেও এটি পাওয়া যাবে। ইতিমধ্যেই ডিলারশিপ এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে 2025 Royal Enfield Hunter 350 এর বুকিং শুরু হয়ে গিয়েছে এবং নতুন বাইকটির এক্স-শোরুম মূল্যে ১.৫০ লাখ টাকা।

2025 Royal Enfield Hunter 350 এর ইঞ্জিন ও পারফরম্যান্স

২০২৫ রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ মডেলে আছে ৩৪৯ সিসি সিঙ্গল-সিলিন্ডার, ৪-স্ট্রোক, এয়ার-অয়েল কুলড ইঞ্জিন, যা ২০.২ বিএইচপি পাওয়ার এবং ২৭ এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই ইঞ্জিনে ৫-স্পিড গিয়ারবক্স যুক্ত।

ডিজাইন ও ফিচার

২০২৫ রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ বাইকটির ডিজাইনও আপডেট করা হয়েছে। নয়া মডেলে ১৩ লিটার ফুয়েল ট্যাংক, ৪১ মিমি টেলিস্কোপিক ফোর্কস ফ্রন্ট সাসপেনশন এবং ৬-স্টেপ অ্যাডজাস্টেবল প্রিলোড সহ টুইন শক অ্যাবসর্বার রিয়ার সাসপেনশন দেখা যাবে। বাইকের মোট ওজন ১৮১ কিলোগ্রাম এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬০ মিমি।

আবার ২০২৫ হান্টার ৩৫০-এ ডুয়াল-চ্যানেল এবিএস, ৩০০ মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং ২৭০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এছাড়া এতে রয়েছে ডিজি-অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং টাইপ-সি ইউএসবি ফাস্ট চার্জার।

2025 Royal Enfield Hunter 350 এর ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম

২০২৫ রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ মোট ৩টি ভ্যারিয়েন্টে উপলব্ধ। এর মধ্যে বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১.৫০ লাখ টাকা, মিড ভ্যারিয়েন্টের দাম ১.৭৭ লাখ টাকা এবং টপ ভ্যারিয়েন্টের দাম ১.৮২ লাখ টাকা।

You might also like!