Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Technology

5 months ago

Redmi Note 13 Pro 5G:Redmi Note 13 Pro 5G-তে বিশাল ছাড়, ২০০MP ক্যামেরা ফোন এখন অনেক সস্তায়!

Redmi Note 13 Pro 5G discount
Redmi Note 13 Pro 5G discount

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :আপনি যদি ভালো ক্যামেরা, দুর্দান্ত পারফরম্যান্স ও উন্নত ডিসপ্লের ফোন খোঁজ করে থাকেন তাহলে Xiaomi-র Redmi Note 13 Pro 5G বেছে নিতে পারেন। এতে আছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। আর Redmi Note 13 Pro 5G এই মুহূর্তে Flipkart Freedom Sale-এ মোট ৬,০০০ টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। ফলে এমন সুযোগ হাতছাড়া করা উচিত নয়।

Redmi Note 13 Pro 5G এর দাম ও অফার

লঞ্চের সময় Redmi Note 13 Pro 5G-এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২৭,৯৯৯ টাকা। তবে সেলে ফোনটি মাত্র ২১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আবার আপনি SBI বা Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ১,৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ১০,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। শুধু তাই নয়, আপনি নো কস্ট ইএমআই অফারেও ডিভাইসটি কিনতে পারবেন।

Redmi Note 13 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে-Redmi Note 13 Pro 5G এর সামনে দেখা যাবে ৬.৬৭-ইঞ্চি ১.৫কে অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১৮০০ নিটস পর্যন্ত। এই ডিসপ্লে ডলবি ভিশন ও এইচডিআর১০ প্লাস সাপোর্ট করে।

প্রসেসর -পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। 

 ব্যাটারি-পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা বক্সে থাকা চার্জারের মাধ্যমে ১৯ মিনিটে ৫০% চার্জ হয়ে যাবে বলে দাবি করা হয়েছে। আবার স্মার্টফোনটি IP68 রেটিং সহ আসায় জল ও ধুলো থেকে সুরক্ষিত থাকবে।

ক্যামেরা-Redmi Note 13 Pro 5G এর মূল আকর্ষণ ২০০ মেগাপিক্সেল Samsung HP3 প্রাইমারি রিয়ার ক্যামেরা। এই ক্যমেরায় OIS ও নাইট সুপার মোড সাপোর্ট করে। এর সাথে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।


You might also like!