Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Technology

1 year ago

Hero Splendor Plus: নতুন লুকস ও ডিস্ক ব্রেক-সহ আসছে Hero Splendor Plus ,ধরা দিল নতুন ভার্সনে

Hero Splendor Plus
Hero Splendor Plus

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হিরো মোটোকর্প (Hero MotoCorp) শীঘ্রই তাদের জনপ্রিয় মোটরসাইকেল নতুন ভার্সনে লঞ্চ করতে পারে। এটি হচ্ছে 2025 Hero Splendor Plus। সম্প্রতি বাইকটির নতুন ভার্সন ডিলারশিপ স্টকইয়ার্ডে দেখা গিয়েছে। যা ইঙ্গিত দেয় যে এটি বেশ কিছু আপডেট নিয়ে আসছে। দীর্ঘদিন ধরে ভারতের সবচেয়ে বেশি বিক্রিত মোটরসাইকেলের তালিকায় থাকা Splendor Plus এবার আরও উন্নত ফিচার নিয়ে বাজারে আসতে চলেছে।

নতুন রঙের পাশাপাশি বাইকের আপডেটেড মডেলে একটি গুরুত্বপূর্ণ ফিচার্স হতে চলেছে ফ্রন্ট ডিস্ক ব্রেক। বলার অবকাশ রাখে না যে, হিরো স্প্লেন্ডর প্লাস বাইক তার মাইলেজ এবং ছিমছাম চেহারার জন্য পরিচিত। তার উপর ডিস্ক ব্রেক বাইকের সেফটি উন্নত করতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।

এই মুহূর্তে কমিউটার বাইকেটিতে যে ভ্যারিয়েন্ট পাওয়া যায়, ডিজাইনের দিক দিয়ে নতুন মডেলে সেটাই থাকতে পারে। সূত্রের দাবি, নতুন মডেলে দুটি নতুন রঙের বিকল্প যোগ হতে পারে। একটি গোল্ডেন ডিক্যাল + রেড, আর অন্যটা গ্রে কালার স্কিম। সাথে বাইকটি আপডেটেড বডি গ্রাফিক্সের সঙ্গে আসতে পারে। তবে সবথেকে বড় চমক হতে চলেছে ফ্রন্ট ডিস্ক ব্রেক, ঠিক যেমনটা Hero Splendor Plus Xtec মডেলে রয়েছে।

এই ডিস্ক ব্রেক রাইডারদের সুরক্ষা বাড়াতে সাহায্য করবে এবং রাস্তায় চালানোর সময় উন্নত ব্রেকিং দক্ষতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে। বাইকের সামনে ডিস্ক ব্রেক থাকলে, পিছনে ড্রাম ব্রেকই থাকবে। ইঞ্জিন সেট আপে কোনও পরিবর্তন হচ্ছে না। মিলবে ৯৭.২ সিসি এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ৭.৯১ হর্সপাওয়ার এবং ৮.০৫ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। তবে এই ইঞ্জিন OBD 2B নিয়ম মেনে আপডেটেড হতে পারে।

You might also like!