Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Technology

1 year ago

ASUS ROG Phone 9: ফুল গেমিং ফোন, দারুণ গ্রাফিক্স! বাজার কাঁপাতে আসছে ASUS ROG Phone 9 সিরিজ, জেনে নিন বিস্তারিত

ASUS ROG Phone 9
ASUS ROG Phone 9

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ASUS অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আগামী 19 নভেম্বর ASUS ROG Phone 9 সিরিজ লঞ্চ করা হবে। যেখানে বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ডগুলি তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করার পর আসুস তাদের গেমিং ফোন বাজারে নিয়ে আসে। চলতি বছরে আসুস আরওজি ফোন ৯ (Asus ROG Phone 9) সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করবে বলে ইতিমধ্যেই জানা গেছে। আজ আবার এই সিরিজের একটি নতুন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে, যা স্মার্টফোন বাজারে প্রথমবার পাওয়া যাবে।

ASUS ROG Phone 9 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Asus ROG Phone 9 এবং Asus ROG Phone 9 Pro ফোনে 6.78 ইঞ্চির FHD+ Samsung Flexible LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 1 থেকে 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট, সিস্টেম সেটিংস 165Hz পর্যন্ত আপস্কেলিং বা গেম জিনি মোড 185Hz, 2,500 নিট পীক ব্রাইটনেস, গোরিলা গ্লাস প্রোটেকশন থাকতে পারে।

স্টোরেজ: ASUS ROG Phone 9 সিরিজের ফোনে 24GB পর্যন্ত LPDDR5x RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।

প্রসেসর: এই আপকামিং ফ্ল্যাগশিপ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট থাকতে পারে।

রেয়ার ক্যামেরা: এই ফোনে 50MP Sony Lytia 700 প্রাইমারি সেন্সর, 13MP 120-ডিগ্রী আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5MP ম্যাক্রো ক্যামেরা (ROG Phone 9) /32MP টেলিফটো (ROG Phone 9 Pro) থাকতে পারে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য দুটি মডেলেই 32MP লেন্স দেওয়া হতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 65W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,800mAh ব্যাটারি যোগ করা হতে পারে।

সফটওয়্যার: এই ফ্ল্যাগশিপ ফোনে অ্যান্ড্রয়েড 15 এবং ROG UI সহ গেম জিনি মোড থাকতে পারে।

You might also like!