Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Technology

1 year ago

Bajaj: ফুল চার্জ, ফুল কন্ট্রোল! বর্ষার জন্য পারফেক্ট সঙ্গী Bajaj Chetak 3001

Bajaj Chetak 3001 Launched
Bajaj Chetak 3001 Launched

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দেশের বাজারে হুহু করে বাড়ছে ইলেকট্রিক স্কুটারের চাহিদা। সেকথা মাথায় রেখেই একের পর এক সংস্থা বাজারে নিজ নিজ ব্র্যান্ডের লেটেস্ট ও উন্নত ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল  বাজাজ। ইতিমধ্যে বাজাজ চেতক ইলেকট্রিকের জনপ্রিয়তা আকাশছোঁয়া। এবার আবারও চেতকের আরও এক ভেরিয়েন্ট লঞ্চ করে গ্রাহকদের বড় চমক দিল বাজাজBajaj Chetak 3001 স্কুটারটি চেতক  ৩৫ সিরিজ-এর ওপর ভিত্তি করে তৈরি। এটি লাল, নীল ও হলুদ রঙে এসেছে। বাজাজের সমস্ত শোরুম থেকে এর বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সংস্থাটি জানিয়েছে, চলতি মাসের শেষ থেকে এর ডেলিভারি শুরু হবে।

Bajaj Chetak 3001 এর রেঞ্জ ও স্টোরেজ স্পেস:   বাজাজ চেতক ৩০০১ ইলেকট্রিক স্কুটারের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটি একবার চার্জে ১২৭ কিমি পর্যন্ত চলবে। আর এর সিটের নিচে ৩৫ লিটারের বিশাল স্টোরেজ স্পেস রয়েছে, যা সংস্থার দাবি অনুযায়ী, এই  সেগমেন্টে সর্বোচ্চ।

Bajaj Chetak 3001 এর ব্যাটারি:  বাজাজের নতুন এই বৈদ্যুতিক স্কুটারে ৩.০ কিলোওয়াট আওয়ার ক্ষমতাসম্পন্ন একটি ফ্লোরবোর্ড-মাউন্টেড ব্যাটারি দেওয়া হয়েছে, যার সঙ্গে আছে ৭৫০ ওয়াটের চার্জার। ব্যাটারিটি ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময়  নেয় প্রায় চার ঘণ্টা।

Bajaj Chetak 3001 এর ফিচার:  আগের মডেলের মতো বাজাজ চেতক ৩০০১ স্কুটারে পাওয়া যাবে কল ও মিউজিক কন্ট্রোল, হিল হোল্ড, গাইড-মি-হোম ল্যাম্প, রিভার্স লাইটের সুবিধা। সাথে আছে স্মার্টফোন কানেক্টিভিটি, যার মাধ্যমে রাইড ডেটা বিশ্লেষণ করা যাবে।


You might also like!