Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Technology

1 year ago

Poco C75: সবচেয়ে সস্তা 5G ফোন Poco C75 ফোনের আজ প্রথম সেল, জেনে নিন সেল ডিটেইলস

Poco C75
Poco C75

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতে সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন Poco C75 ফোনটি আজ 19 ডিসেম্বর প্রথমবার সেলে বিক্রি করা হবে। পোকো সি75 ফোনটি Flipkart সাইট থেকে কেনা যাবে। নতুন পোকো ফোনটি Snapdragon 4s Gen 2 প্রসেসর, 120Hz ডিসপ্লে এবং 18W চার্জিং সাপোর্ট করে। আসুন জেনে নেওয়া যাক নতুন পোকো সি75 5জি ফোনের দাম, ব্যাঙ্ক অফার এবং ফিচার কী রয়েছে।

POCO C75 5G এর অফার এবং দাম

কোম্পানির পক্ষ থেকে নতুন POCO C75 5G স্মার্টফোনটির 4GB RAM +64GB স্টোরেজে অপশন মাত্র 7,999 টাকা দামে পেশ করা হয়েছে।

অফার হিসেবে আইসিআইসিআই, এইচডিএফসি এবং এসবিআই ব্যাঙ্ক ক্রেডিট, ডেভিট কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে 1,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

ব্যাঙ্ক অফারের পর POCO C75 5G ফোনটি মাত্র 6,999 টাকা দামে কেনা যাবে।

ফোনটি এনচ্যান্টেড গ্রীন, অ্যাকোয়া ব্লু এবং সিলভার স্টারডাস্ট কালার অপশনে সেল করা হচ্ছে।

POCO C75 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: POCO C75 5G ফোনে 1640 X 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.88 ইঞ্চির HD+ ডিসপ্লেতে 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 600নিটস টিপিক্যাল ব্রাইটনেস এবং ট্রিপল TUV রিনল্যান্ড সার্টিফিকেশন দেওয়া হয়েছে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4এস জেন 2 চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনে অ্যাড্রিনো GPU যোগ করা হয়েছে।

স্টোরেজ: ফোনটিতে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। একইসঙ্গে মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে 1টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

ক্যামেরা: POCO C75 5G ফোনটিতে f/1.8 অ্যাপারচারযুক্ত 50MP Sony প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 5MP লেন্স যোগ করা হয়েছে।

ব্যাটারি: ফোনটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5160mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য: ফোনটিতে সুরক্ষার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্প্ল্যাশ রেজিস্টেন্সের জন্য IP52 রেটিং এবং 120 শতাংশ সুপার সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে।

ওএস: এই ফোনটি Android 14 এবং HyperOS কাস্টম স্ক্রিনে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে দুই বছরের OS আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।

You might also like!