Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Technology

1 year ago

Phone Charging Tips: সারারাত মাথার কাছে ফোন চার্জ দিচ্ছেন? নিজের বিপদ নিজেই ডাকছেন!

Mobile Phone Charging (Symbolic picture)
Mobile Phone Charging (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্তমান সময়কালে স্মার্টফোন আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী। সকাল থেকে রাত প্রত্যেকটা মুহুর্তে, বাড়িতে কিংবা রাস্তায় সবসময়ের বন্ধু স্মার্টফোন। এটি ছাড়া জীবন সম্পুর্ন অচল। তবে যেকোন ইলেক্ট্রনিক ডিভাইস‌ যত্নে রাখা ভীষণ প্রয়োজনীয়। অযত্ন করলে ইলেক্ট্রনিক ডিভাইস‌ দীর্ঘস্থায়ী হয়না। তাই সচেতন ভাবে ডিভাইসের যত্ন নেওয়া জরুরি। 

চার্জ ছাড়া ফোন সম্পুর্ন নিস্ক্রিয়। তাই সঠিক সময়ে নির্দিষ্ট নিয়ম মেনে ফোন চার্জে বসানো উচিত। তবে আমরা অনেকেই ভুলবশত ফোন চার্জের সময় কিছু ভুল করে ফেলি। ফলত, ফোনের ব্যাটারি লাইফ বা ব্যাটারির আয়ু ধীরে ধীরে কমতে থাকে। ক্ষতিগ্রস্ত হয় ডিভাইসের পারফরম্যান্স বা কার্যকারিতাও। উদাহরণস্বরূপ বলা যায়, অনেকেই সারা রাত ধরে ফোন চার্জে বসিয়ে রেখে ঘুমিয়ে পড়েন। এতে ফোন চার্জিং তো হয়ই, কিন্তু হিতে বিপরীত হতে পারে। আসলে সারা রাত ফোন চার্জ করার জন্য ফোনের ব্যাটারি লাইফের উপর প্রভাব পড়ে।

* আধুনিক স্মার্টফোনে প্রাথমিক ভাবে ব্যবহার করা হয় রিচার্জেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি। যদিও এই ব্যাটারিগুলি অত্যন্ত উন্নত এবং কার্যকর। তবে এই ব্যাটারিগুলির কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে। উদাহরণস্বরূপ বলা যায় যে, ধরা যাক, ব্যবহারকারী ফোন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পরে চার্জে বসান। তবে এর প্রভাব পড়ে ফোনের ব্যাটারি এবং ডিভাইসের কার্যকারিতার উপর।

* ঘণ্টার পর ঘণ্টা অনেকেই স্মার্টফোন চার্জে বসিয়ে রাখেন। ১০০ শতাংশ চার্জ পূরণ হয়ে যাওয়া সত্ত্বেও চার্জ থেকে ফোন সরান না। সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে ব্যাটারির ক্ষমতা বা ক্যাপাসিটি কমে যেতে শুরু করে। যার জেরে ফোনে ওভারহিটিংয়ের সমস্যা দেখা দেয়। এর ফলে ফোনে বিস্ফোরণের আশঙ্কাও কয়েক গুণ বেড়ে যায়। এর ক্ষতিকর প্রভাব পড়ে ফোনের পারফরম্যান্সের উপরেও।

* বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন, প্রয়োজনের তুলনায় বেশি সময় ধরে স্মার্টফোন প্লাগ-ইন করে রাখা চলবে না। অর্থাৎ প্রয়োজনের তুলনায় বেশি ফোন চার্জ করা চলবে না। একবার চার্জ ১০০ শতাংশ বা পুরোপুরি চার্জড হয়ে গেলে তা আনপ্লাগ করতে ভুললে চলবে না।

* আজকাল আবার কিছু স্মার্টফোনে এমন ফিচার দেওয়া হয়। আর সেই ফিচারের জেরে ব্যাটারি ফুল হয়ে গেলে চার্জিংও স্বয়ংক্রিয় বা অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে। তবে RTÉ-র মতে, এই আধুনিক সিস্টেম কিন্তু সব সময় ভরসাযোগ্য বা নির্ভরযোগ্য হয় না। বরং ডিভাইস ম্যানুয়াল ভাবে আনপ্লাগ করাই একমাত্র পথ।

* কিছু স্মার্টফোনে এমন ফিচার দেওয়া হয়। আর সেই ফিচারের জেরে ব্যাটারি ফুল হয়ে গেলে চার্জিংও স্বয়ংক্রিয় বা অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে। তবে RTÉ-র মতে, এই আধুনিক সিস্টেম কিন্তু সব সময় ভরসাযোগ্য বা নির্ভরযোগ্য হয় না। বরং ডিভাইস ম্যানুয়াল ভাবে আনপ্লাগ করাই একমাত্র পথ।

রাতভর ফোনে চার্জ দিয়ে ঘুমানোর অভ্যাস ত্যাগ করুন, সচেতন ভাবে মুঠোফোনে যত্ন নিন, তবেই পরিষেবা হবে দীর্ঘমেয়াদি।

You might also like!