Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Technology

1 year ago

BSNL: বিএসএনএল-এর কাছে সুবর্ণ সুযোগ, পোর্ট করা গ্রাহকের সংখ্যা ক্রমাগত বাড়ছেই

BSNL
BSNL

 

কলকাতা, ১৫ জুলাই : বিভিন্ন বেসরকারি মোবাইল পরিষেবা সংস্থাগুলি এক ধাক্কায় মাশুল অনেকটাই বাড়িয়ে দেওয়ায় রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এর সামনে ব্যবসা বৃদ্ধির নতুন সম্ভাবনার দরজা খুলে গিয়েছে। বিএসএনএল-এর কাছে এখন সুবর্ণ সুযোগ বলাই যেতে পারে। একই সঙ্গে ফোর জি পরিষেবা চালু হওয়া এবং মাশুল হার অপরিবর্তিত থাকার কারণে বহু গ্রাহক বিএসএনএল-এর দিকে ঝুঁকছেন।

শুধুমাত্র পয়লা জুলাই থেকে এ পর্যন্ত গোটা রাজ্যে ৫২ হাজারের বেশি গ্রাহক নতুন বিএসএনএল কানেকশন নিয়েছেন। অন্য সংস্থার থেকে পোর্ট করে বিএসএনএলএ আসা গ্রাহকের সংখ্যা ১৪,৫০৬। এই সময় শুধুমাত্র কলকাতা সার্কেলে ১৬ হাজার ৫০০ জন বিএসএনএল মোবাইল সংযোগ নিয়েছেন। যার মধ্যে ৫৮০০ মানুষ এসেছেন অন্যান্য সংস্থার সংযোগ ছেড়ে। গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য পরিকাঠামো ঢেলে সাজাচ্ছে বিএসএনএল।


You might also like!