Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Technology

1 year ago

এক মিনিট চার্জে 1 ঘণ্টা! ঠাসা ফিচার্স নিয়ে দেশে হাজির Realme C61

Realme C61
Realme C61

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে বাজেট স্মার্টফোন (Budget Smartphone)। বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের ফোনের দাম ১০ হাজার টাকার কম হয় (Phones Under Rs 10000)। একাধিক সংস্থা ইতিমধ্যেই ভারতে ১০ হাজার টাকার কম দামে অসংখ্য ফোন লঞ্চ করেছে। এমনকি ৫জি ফোনও রয়েছে ১০ হাজার টাকার কমে (5G Phones Under Rs 10000)। এছাড়াও বিভিন্ন সংস্থা ৪জি ফোন তো রয়েইছে এই তালিকায়। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৬৩ ফোন (Realme C63)। রিয়েলমি সি সিরিজের (Realme C Series) এই ৪জি ফোনের (4G Phone) দাম ১০ হাজার টাকার কম। তবে দাম কম হলেও এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও রয়েছে ৬.৭ ইঞ্চির স্ক্রিন। অর্থাৎ শক্তিশালী ব্যাটারি এবং বড় সাইজের ডিসপ্লের ফোন আপনি কিনতে পারবেন ১০ হাজার টাকার কম দামেই। 

Realme C63 ফোনের দাম

এই ফোনে 4GB RAM সহ 128GB স্টোরেজ রয়েছে। Realme C63 ফোনের দাম রাখা হয়েছে মাত্র 8,999 টাকা। আগামী 3 জুলাই থেকে এই ফোনটি Leather Blue এবং Jade Green কালারে সেল করা হবে। কোম্পানির ওয়েবসাইট, শপিং সাইট ফ্লিপকার্ট এবং অফ্লিয়ান রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি কেনা যাবে।

Realme C63 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Realme C63 ফোনে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট ও 560nits ব্রাইটনেসের পাশাপাশি Mini Capsule 2.0 সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Realme UI 5.0 সহ পেশ করা হয়েছে। প্রসেস্রিঙ্গের জন্য এই ফোনে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত UNISOC T612 চিপসেট রয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে মালী জি57 জিপিইউ যোগ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Realme C63 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট চামের আজগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 0 থেকে 50% চার্জ হতে 30 মিনিট সময় লাগে এবং মাত্র 1 মিনিট চার্জ করে টানা 1 ঘন্টা কলে কথা বলা যায়।

অন্যান্য: Realme C63 ফোনে IP54 রেটিং রয়েছে। এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Air Gestures, Wi-Fi 5 এবং Bluetooth 5.0 দেওয়া হয়েছে।

Realme C63 ফোনের প্রতিদ্বন্দ্বী

Realme C63 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের 45W ফাস্ট চার্জিং। 10 হাজার টাকার বাজেটে realme Narzo N63, itel P55+ এবং Moto G24 Power ফোনগুলিতে ভালো ফাস্ট চার্জিং পাওয়া যায়। বাজেটের দিক থেকে Redmi 13C ফোনটি Realme C63 ফোনের অন্যতম প্রতিদ্বন্দ্বী।

You might also like!