Life Style News

2 hours ago

Healthy Hair Tips: টাক পড়া রুখতে চান? রাসায়নিক নয়, ভরসা রাখুন প্রাকৃতিক তেলে—জানুন সহজ উপায়

Natural Hair Growth Oil
Natural Hair Growth Oil

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চুল পড়ার সমস্যা এখন আর বয়সের গণ্ডিতে আটকে নেই। যদিও চল্লিশের পর পুরুষদের মধ্যে টাক পড়ার প্রবণতা বেশি দেখা যায়, তবুও অল্প বয়সেও অনেকেই এই সমস্যায় ভুগছেন। মাথার চুল পাতলা হয়ে যাওয়া বা টাকের আভাস দেখা গেলেই সতর্ক হওয়া জরুরি—না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

অনেকে দ্রুত সমাধানের আশায় বাজারে পাওয়া নানা কেমিক্যালযুক্ত হেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন। কিন্তু এতে সাময়িক ফল মিললেও দীর্ঘমেয়াদে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে, ফলে চুল পড়া আরও বাড়তে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন, অযথা পরীক্ষা-নিরীক্ষা না করে প্রাকৃতিক উপাদানের ওপর ভরসা রাখাই ভালো। কোন তেল কীভাবে ব্যবহার করবেন জেনে নিন।

* জেরেনিয়াম অয়েল: চুলের সুরক্ষায় জেরেনিয়াম তেল অত্যন্ত কার্যকরী। এই তেলের মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ। যা মাথার তালুর পিএইচের ভারসাম্য বজায় রাখে। কেবল চুল পড়া বন্ধ করাই নয়, মাথার ত্বকের যে কোনও সংক্রমণ বা চুলকানি কমাতেও এটি সিদ্ধহস্ত। ব্যবহারের পদ্ধতিও খুব সহজ। ২ চা চামচ নারকেল তেলের সঙ্গে মাত্র পাঁচ ফোঁটা জেরেনিয়াম তেল মিশিয়ে নিন। এরপর মিনিট পনেরো ধরে মাথার তালুতে ভালো করে মালিশ করুন। আধ ঘণ্টা পর হালকা কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই মিলবে উপকার। তবে মনে রাখবেন, উগ্র রাসায়নিক যুক্ত শ্যাম্পু ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে।

* টি ট্রি অয়েল: চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দিতে টি ট্রি অয়েলের জুড়ি মেলা ভার। এতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান মাথার ত্বকের সমস্যা দূর করে। আলাদা করে সময় না থাকলে রোজকার শ্যাম্পুর মাধ্যমেই এটি ব্যবহার করা সম্ভব। একটি শ্যাম্পুর বোতলে ১০-১৫ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে রাখুন। স্নানের সময় ওই শ্যাম্পু মেখে মিনিট তিনেক অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এতে চুলের স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনই কমবে খুশকির সমস্যা।

* পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল: মাথা ঠান্ডা রাখতে এবং মানসিক চাপ কমাতে পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল ম্যাজিকের মতো কাজ করে। এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল পড়া বন্ধ করে।

* ল্যাভেন্ডার অয়েল: ব্যবহার করতে পারেন ল্যাভেন্দার অয়েলও। রুক্ষ চুলের সমস্যায় ভোগা পুরুষদের জন্য এই ত্রল আদর্শ। সপ্তাহে অন্তত তিন দিন নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে মালিশ করলে চুলের হারানো মসৃণতা ফিরে আসে। নিয়ম মেনে এই প্রাকৃতিক তেলের ব্যবহার করলে কেবল চুল পড়াই কমবে না, বরং আয়নার সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসও ফিরে পাবেন মধ্য যুবারা। 

তাই টাক পড়া নিয়ে দুশ্চিন্তা না করে এখনই সঠিক যত্ন শুরু করুন। প্রাকৃতিক উপায়ে ধীরে ধীরে ফিরে পেতে পারেন ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল চুল।  


You might also like!