Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

7 months ago

Fire Cracker: এবার প্রথম মহিলারাই বাজি বাজার পরিচালনায়, শুক্রেই পুলিশ-ব্যবসায়ী বৈঠক

Fire Cracker
Fire Cracker

 

কলকাতা, ১০ অক্টোবর: এবারই প্রথম রাজ্যে বসতে চলেছে সম্পূর্ণ মহিলা পরিচালিত বাজির বাজার, এমনই দাবি বাজি ব‌্যবসায়ীদের সংগঠনের। শুক্রবারই কলকাতার বাজি ব‌্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসছেন কলকাতা পুলিশের কর্তারা। সবুজ বাজি ছাড়া যাতে অন‌্য কোনও আতশবাজি বিক্রি করা না হয়, তা ব‌্যবসায়ীদের জানিয়ে দেবেন পুলিশকর্তারা। বাজির ব‌্যবসায়ীরাও তাঁদের কিছু সমস‌্যার বিষয় পুলিশকর্তাদের জানাবেন বলে জানা গিয়েছে।

এই ব‌্যাপারে সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম‌্যান বাবলা রায় জানান, এই বছর কালীপুজো ও দীপাবলির আগে বাজির ব‌্যবসায় নামবেন বাড়ির মেয়ে-বউরাও। মহিলারাই এবার একেবারে আলাদা একটি বাজির বাজার পরিচালনা করবেন। উত্তর কলকাতার বাগবাজার সর্বজনীনের মাঠে এই মহিলা পরিচালিত বাজির বাজার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

কালীপুজো ও দীপাবলির কয়েকদিন আগে থেকে বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত এই বাজারে কেনাকাটার পরিকল্পনা করা হয়েছে। এখানে প্রত্যেকটি দোকানে নিজেরা দাঁড়িয়ে থেকে বাজি বিক্রি করবেন বাড়ির মেয়ে ও গৃহবধূরা। সম্পূর্ণ আইন মেনে ওই বাজার থেকে শুধু সবুজ আতশবাজি বিক্রি করা হবে।

You might also like!