Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

7 months ago

Tathagata Roy: গাজা নিয়ে বামপন্থী দলগুলোর মিছিলকে কটাক্ষ তথাগত রায়ের

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ৫ অক্টোবর: গাজা নিয়ে বামপন্থী দলগুলোর মিছিলকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। রবিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “গতকাল কলকাতায় বামপন্থী দলগুলো মিছিল বের করেছিল, গাজায় কি-না-কি হচ্ছে তার প্রতিবাদেএই লাল জাঙ্গিয়া পরা লোকগুলোর কি ন্যূনতম লজ্জাশরমও নেই? যেখানে আমাদের নিকটতম আত্মীয় বাংলাদেশের হিন্দুদের উপর ক্রমাগত নির্যাতন চলেছে সেখানে গাজায় কি হচ্ছে তাই নিয়ে রাস্তায় নেমে হাউ হাউ!” প্রসঙ্গত, পুজোর রেশ কাটার আগেই শনিবার, দ্বাদশীতে শহরে প্রতিবাদ মিছিল করে বিভিন্ন বাম দল। গাজার জন্য ত্রাণবাহী নৌ-বহর ‘ফ্লোটিলা’কে ইজরায়েলের আটকে দেওয়ার প্রতিবাদে এবং গাজায় গণহত্যা বন্ধের দাবিকে সামনে রেখে পথে নেমেছিলেন বাম নেতা-কর্মীরা। সেখান থেকে আমেরিকা ও ইজরায়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিদেশনীতি নিয়েও সরব হন বাম নেতৃত্ব।

You might also like!