Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

kolkata

7 months ago

Problem In Metro Service: রক্ষণাবেক্ষণের জন্য দক্ষিণেশ্বর স্টেশনে বন্ধ মেট্রো, পরে স্বাভাবিক পরিষেবা

Metro services closed at Dakshineswar station
Metro services closed at Dakshineswar station

 

কলকাতা, ১৫ নভেম্বর : রক্ষণাবেক্ষণের কাজের জন্য দক্ষিণেশ্বর স্টেশনে শনিবার সকালে দীর্ঘ ক্ষণ বন্ধ থাকল মেট্রো পরিষেবা। ফলে ব্লু লাইনে বরাহনগর থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত পরিষেবা চালু ছিল। সকাল ১০টা নাগাদ অবশ্য পরিষেবা স্বাভাবিক হয়েছে। তবে, এই সময়ে দুর্ভোগে পড়েন অসংখ্য যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ের অনেক পরে মেট্রো পাওয়া যায়। অত্যধিক ভিড়ের কারণে অনেক যাত্রীই মেট্রোয় উঠতে পারেননি। ব্যস্ত সময়ে এই ঘটনায় ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। সকাল ১০টার পর মেট্রো পরিষেবা স্বাভাবিক হলে, কিছুটা স্বস্তি পান যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিং ব্যবস্থায় রক্ষণাবেক্ষণের কাজ চলে এদিন।

You might also like!