Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

kolkata

7 months ago

Kasba Shootout: ফের গুলি চলল মহানগরী কলকাতায়, গুলিবিদ্ধ এক তরুণ

Kasba Shootout Leaves Man Hospitalised
Kasba Shootout Leaves Man Hospitalised

 

কলকাতা, ২৭ নভেম্বর : ফের শহর কলকাতায় শুটআউট। নতুন করে এই গুলি চালানোর ঘটনায় উঠছে আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন। বুধবার রাত ১১টা নাগাদ কসবার প্রান্তিক পল্লিতে অভিজিৎ নাইয়া (১৮) নামে এক যুবককে লক্ষ্য করে চালানো হয় গুলি। তাঁর বাঁ হাতের তালুতে গুলি লেগেছে, সূত্রের খবর এমনটাই। আহত অবস্থায় শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিজিৎকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই শুটআউটের ঘটনার পরে ফের প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

সূত্রের খবর, একটি পরিত্যক্ত জায়গায় বুধবার রাতে কয়েকজন জমায়েত করে খাওয়া দাওয়া করছিল। গুলি চলার সময় ওই তরুণের সঙ্গে আরও কয়েকজন ছিল বলে খবর। উদ্ধার হয়েছে কার্তুজের খোল। ছিল খাবারের প্যাকেট, মদের বোতল। পুলিশ তদন্ত শুরু করেছে।

You might also like!