Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

International

11 months ago

White House Security Alert: ফেন্সিংয়ে ছোড়া হয় মোবাইল, বন্ধ করে দেওয়া হল হোয়াইট হাউস

White House lockdown
White House lockdown

 

ওয়াশিংটন, ১৬ জুলাই : আমেরিকার হোয়াইট হাউস কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হল। হোয়াইট হাউসের নর্থ লনের ফেন্সিংয়ে কোনও একটি বস্তু আচমকা ছোড়া হয় বলে অভিযোগ। নিরাপত্তার খাতিরে সঙ্গে সঙ্গে হোয়াইট হাউস বন্ধ করে দেওয়া হয়। পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, ফেন্সিংয়ের উপর একটি মোবাইল ছুড়ে ফেল হয়েছিল।


স্থানীয় সময় অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। আচমকা কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি নর্থ লনের নিরাপত্তা বেষ্টনীর উপর দিয়ে একটি মোবাইল ফোন ছোড়ে বলে হোয়াইট হাউস সূত্রের খবর। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে মার্কিন সিক্রেট সার্ভিস। গোটা এলাকায় কিছু ক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় , যার ফলে হোয়াইট হাউস প্রাঙ্গণ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত গোটা এলাকা ঘিরে ফেলেন।

You might also like!