Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

International

10 months ago

F-35 Fighter Jet Crashes: ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন নৌসেনার যুদ্ধবিমান, সুরক্ষিত পাইলট

US Navy F-35 Fighter Jet Crashes In California
US Navy F-35 Fighter Jet Crashes In California

 

ক্যালিফোর্নিয়া, ৩১ জুলাই : আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন নৌসেনার এফ-৩৫ যুদ্ধবিমান। মাটিতে আছড়ে পড়ার আগেই পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। তিনি সুরক্ষিত রয়েছেন। নেভাল এয়ার স্টেশন লেমুর থেকে একটি বিবৃতি জানানো হয়েছে, "মধ্য ক্যালিফোর্নিয়ার লেমুরে নেভাল এয়ার স্টেশনের কাছে একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভেঙে পড়েছে। পাইলট সফলভাবে বেরিয়ে এসেছেন এবং নিরাপদে আছেন। অতিরিক্ত কোনও কর্মী আক্রান্ত হননি।" স্থানীয় সময় অনুযায়ী বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ক্যালিফোর্নিয়ার লেমুরে নৌসেনার বিমানঘাঁটির কাছে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। মাটিতে আছড়ে পড়ার পরই আগুন ধরে যায়। একটি মাঠের মধ্যে পড়ে থাকে ভাঙা বিমানের ধ্বংসাবশেষ। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।


You might also like!