Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

International

10 months ago

Trump on Indo Pak: যুদ্ধবিমান ধ্বংসের পরিসংখ্যান ঘিরে ট্রাম্পের পাল্টানো মন্তব্যে উত্তাল আলোচনায় রাজনৈতিক মহল!

Donald Trump
Donald Trump

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারত-পাক যুদ্ধ নিয়ে জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল। তবে এক মাসের মধ্যেই তিনি সেই বক্তব্য থেকে সরে আসেন। অগস্টে হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, সংঘাতের সময় আসলে সাতটি বিমান নামানো হয়েছিল। যদিও এ বারও তিনি স্পষ্ট করে জানাননি, কারা গুলি চালিয়েছিল এবং কোন দেশের বিমান ভূপাতিত হয়েছিল।

অন্য দিকে, পাকিস্তান একাধিক বার দাবি করেছে যে, ভারতের অন্তত ছ’টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে তারা। পাকিস্তানের দাবি প্রসঙ্গে প্রশ্ন করা হলে জেনারেল চৌহান বলেছিলেন, ‘‘সম্পূর্ণ ভুল তথ্য।’’ পরে ভারতের বায়ুসেনা প্রধান এপি সিংহ জানান, ভারতের হামলায় পাকিস্তানের ছ’টি বিমান ধ্বংস হয়েছে। তার মধ্যে পাঁচটিই যুদ্ধবিমান। এ ছাড়া একটি বড় আকারের সামরিক বিমান ধ্বংস হয়েছে। ৩০০ কিলোমিটার দূর থেকে হামলা চালানো হয়েছিল বলেও জানান বায়ুসেনাপ্রধান।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে গত ৬ মে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় ভারত। নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। ভারতের হামলায় একাধিক পাক জঙ্গিঘাঁটি ধ্বংস হয়। এর পর টানা চার দিন দুই দেশের মধ্যে সংঘাত চলে। আপাতত সংঘর্ষবিরতি চললেও দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও তলানিতে।

You might also like!