Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

International

10 months ago

Pakistan earthquake today:পাকিস্তানে ৪.৮ মাত্রার ভূমিকম্প, হতাহতের খবর নেই

Pakistan earthquake today
Pakistan earthquake today

 

ইসলামাবাদ, ৩ আগস্ট : শনিবার রাতে ইসলামাবাদের কাছে ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। কদিন আগে ৫.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল পাকিস্তান। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের বেশ কিছু এলাকার অবস্থান ভূমিকম্পপ্রবণ এলাকায় হওয়ায় এ ধরনের দুর্যোগের ঝুঁকি বেশি। ভারতীয় সময় অনুযায়ী শনিবার রাত ১২:৪০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

হঠাৎ রাতে কম্পন অনুভূত হওয়ায় ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় নামেন।এর আগে ১১ জুন পেশোয়ারে ৪.৭ মাত্রার ভূমিকম্প হয়। মে মাসেও ৫.৩ মাত্রার ভূমিকম্প ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়া এবং উত্তর ওয়াজিরিস্তানে অনুভূত হয়েছিল। এই উভয় ভূমিকম্পের উৎপত্তি ছিল হিন্দুকুশ পর্বতমালার গভীরে।

ভারত ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে পাকিস্তান অবস্থিত হওয়ায়, বিশেষত দেশের উত্তরাঞ্চলে প্রায়ই ভূমিকম্প ঘটে।

You might also like!