Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

2 years ago

Astro Tips:কখনই কাউকে দান করবেন না এই ৩ জিনিস

Never donate these 3 things to anyone
Never donate these 3 things to anyone

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শাস্ত্র মতে, দান-ধ্যান করলে জীবনে পুণ্য লাভ হয়। দানের ফলে নানা পাপ থেকে মুক্তি মেলে। কিন্তু অনেক সময় আমরা না জেনেই এমন কিছু জিনিস দান করে থাকি, যা শাস্ত্রে একেবারেই নিষিদ্ধ। এর ফলে জীবনে নেমে আসে ঘোর দুর্দশা।জ্যোতিষশাস্ত্রে এমন কিছু জিনিসের উল্লেখ রয়েছে, যেগুলি দান করা অত্যন্ত অশুভ মনে করা হয়। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন জিনিস দান করলে বিপদ বাড়তে পারে-

লোহা 

কখনই কাউকে লোহার কোনও জিনিসপত্র দান করবেন না। জ্যোতিষশাস্ত্র মতে, লোহা দান করলে শনিদেব ক্রুদ্ধ হন। তাছাড়া, লোহা দান করলে আর্থিক ক্ষতির পাশাপাশি শারীরিক কষ্টও ভোগ করতে হতে পারে। ঘরে প্রতিদিন ঝগড়া হয়। পারিবারিক সুখ, শান্তি চলে যায়।

তেল

 ভুল করেও কাউকে কখনও তেল দান করবেন না। বিশেষ করে, ব্যবহার করা তেল বা নষ্ট হয়ে যাওয়া তেল কখনই কাউকে দেবেন না। তাহলে শনি দেবের কুদৃষ্টিতে আপনার জীবন তছনছ হয়ে যেতে পারে

ধারালো জিনিস

 ছুরি, কাঁচির মতো ধারালো বস্তু কাউকে দান করবেন না, কারণ এতে আপনার জীবনে দুর্ভাগ্য আসতে পারে এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক খারাপ হতে থাকে।

You might also like!