Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal: আজকের দিন- ০১ জানুয়ারি, ২০২৩ কেমন যাবে আপনার সারাদিন জানতে দেখুন দুরন্ত বার্তার রাশিফল বিভাগ টি

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে। কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। 


বৃষ রাশিঃ স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরবে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময়। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। নতুন কোনও কাজের ব্যাপারে চিন্তাভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত আসবে। ধর্মীয় কাজে খরচ হতে পারে। ব্যবসায় একটু ভাল কিছু আশা করতে পারেন। 


মিথুন রাশিঃ  সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। উপার্জনের ভাগ্য ভাল নয়। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকটা অশুভ। অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা। বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে। প্রিয়জনের উপর ঘৃণা দেখা দিতে পারে। অনেক দিনের আশা করা বস্তু লাভ হতে পারে। 


কর্কট রাশিঃ সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। বাড়িতে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে। কারও সঙ্গে বিবাদের জন্য ক্ষতি হতে পারে।  


সিংহ রাশিঃ প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনঃকষ্ট। মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল পাবেন। সামাজিক কাজের জন্য সম্মান বৃদ্ধি পাবে। পিতার সম্পত্তি লাভ হতে পারে। 


কন্যা রাশিঃ  পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা। অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকলে তা মিটে যাবে।  


তুলা রাশিঃ উচ্চশিক্ষার বিষয়ে বিশেষ সুযোগ আসতে চলেছে। অকারণে মনে ভয় সৃষ্টি হতে পারে। পথে চলার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার তেমন উন্নতি হবে না। দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে।  


বৃশ্চিক রাশিঃ কর্মস্থানে নিজের কিছু ভুল সংশোধনের জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। স্বামী-স্ত্রীর মধ্যে রুক্ষতা বাড়বে। কোনও বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতার যোগ। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি।  


ধনু রাশিঃ চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। শরীর ভাল থাকবে। নতুন কাজের সুযোগ পেতে পারেন। বাড়তি উপার্জন হতে পারে। কিছু দান করে আনন্দ লাভ। বাইরের লোকের জন্য সংসারে অশান্তি হতে পারে। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার জন্য অপেক্ষা করুন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।  


মকর রাশিঃ  পুরনো ঝামেলা মিটে যেতে পারে। সারা দিন কাজের ব্যাপারে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভাল হবে। দীর্ঘমেয়াদি কোনও কাজ দ্রুত সেরে ফেলুন। দর্শনশাস্ত্র চর্চায় স্বীকৃতি বা উন্নতির যোগ দেখা যাচ্ছে। সেবামূলক কাজে শান্তিলাভ। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে।  


 কুম্ভ রাশিঃ  দাম্পত্যসুখ বজায় থাকবে। সন্তানের ভাগ্যের উপর নির্ভর করে কিছু অর্থ উপার্জন হতে পারে। বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন। দামি কিছু হারিয়ে যেতে পারে। সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় আছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। 


মীন রাশিঃ সমাজে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। দূরের কোনও আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। কর্মস্থানে উদাসীন ভাব আপনার ক্ষতি করবে। রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভাল হবে না। নিকট কোনও লোক শত্রুতা করতে পারে। 

You might also like!