Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন- ১৮ ডিসেম্বর, ২০২২, কেমন যাবে আজ আপনার সারাদিন জানতে দেখুন দুরন্ত বার্তার অফিসিইয়াল পেজটি

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ বন্ধুদের প্ররোচনায় সায় দিলে বিপদ আসতে পারে। দামি জিনিস প্রাপ্তি হতে পারে। আপনার ক্রোধপূর্ণ আচরণে পারিবারিক অশান্তি বাধতে পারে। জ্ঞানী মানুষের সান্নিধ্যে আপনার জ্ঞানের পরিধি বাড়বে। অভিনয়ের সঙ্গে যুক্তদের সময় ভাল। শিক্ষায় বাধা। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে। ধর্ম আলোচনায় মন দিতে পারলে মনে শান্তির সঞ্চয় হবে। 


বৃষ রাশিঃ হঠাৎ আপনার স্বপ্ন পূরণ হতে পারে। দুশ্চিন্তা আপনাকে নাজেহাল করবে। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলার আশঙ্কা আছে। শেয়ারে বিনিয়োগ করবেন না। প্রচুর উদ্যমে কাজ করা সত্ত্বেও কর্মে ব্যাঘাত। আকস্মিক আয়ের যোগ। শৌখিনতার জন্য অর্থ খরচ। পরিবারের সঙ্গে কাছাকাছি কোথাও ভ্রমণ।  


মিথুন রাশিঃ  সন্তানদের বিশেষ কাজে পয়সা খরচ। আপনার বিশেষ প্রচেষ্টায় কর্মক্ষেত্রে উন্নতি। খুব নিকট কারও সঙ্গে মনোমালিন্য হতে পারে। পিত্ত জাতীয় সমস্যায় ভোগান্তি। প্রশাসনিক কাজের দায়িত্ব এসে পড়তে পারে। তর্কবিতর্ক থেকে একটু দূরে থাকবেন। শেয়ারে ব্যবসা করলে লাভবান হতে পারেন। 


কর্কট রাশিঃ  মাতৃকুল থেকে সম্পত্তি পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। সন্তানদের পড়াশোনাতে অমনোযোগ আপনাকে চিন্তায় ফেলতে পারে। কারও সঙ্গে তর্কবিতর্কে যাবেন না। নিজের কর্মকৌশলে চাকরির জায়গায় সুনাম অর্জন। চিকিৎসকদের জন্য সময়টা খুব ভাল। 


সিংহ রাশিঃ  চিকিৎসার কাজে বিভ্রান্তি হতে পারে। শারীরিক সমস্যায় ভ্রমণ বাতিল হতে পারে। আপনার খুব প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পাওনা আদায় হওয়ার আনন্দ। শিক্ষক-শিক্ষিকাদের জন্য সময়টা শুভ। অকারণে মনে ভয় সৃষ্টি হতে পারে। পথে চলার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন।  


কন্যা রাশিঃ দাম্পত্য জীবন ভাল, আনন্দ উপভোগ করুন। ব্যবসার যোগ খুব ভাল দেখা যাচ্ছে। বন্ধুর সঙ্গে খুব ভাবনাচিন্তা করে মেলামেশা করবেন বিপদে ফেলতে পারে। গবেষণার সঙ্গে যুক্ত ছাত্রদের খুব ভাল সময়। প্রতিকূল অবস্থা মানিয়ে চলুন। আত্মীয়দের বেশি বিশ্বাস না করাই ভাল। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা হতে পারে। 


তুলা রাশিঃ স্বামী-স্ত্রীর সম্পর্কের উন্নতির যোগ। সকল কর্ম খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। রাজনৈতিক আলোচনায় আপনার সঙ্গতি থাকবে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। শত্রুদের সঙ্গে আপোস করে চলুন, শত্রুপক্ষ আইনি ব্যবস্থা নিতে পারে। 


বৃশ্চিক রাশিঃ বাড়ির সকলকে নিয়ে বিশেষ বিষয় আলোচনা। বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে একটু সাবধান। অর্থ ব্যয়ের সম্ভাবনা। হঠাৎ আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয়। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞানচর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। শত্রুর সঙ্গে চুক্তিতে আপনি জিততে পারেন। 


ধনু রাশিঃ ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। কোনও দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। সেবামূলক কাজে মনে আনন্দ। ব্যবসায় উন্নতি। স্ত্রীর সঙ্গে বিবাদ একটু বাড়তে পারে। বন্ধুর সাহায্যে ব্যবসায় প্রচুর লাভের আশা। পড়াশোনা করা সত্ত্বেও পরীক্ষার ফল ভাল না-ও হতে পারে। 


মকর রাশিঃ আপনার খুব কাছের বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস আসতে পারে। আপনার মিষ্টি ব্যবহার সকলকে আকর্ষিত করবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। ভ্রমণের পরিকল্পনায় বাধা আসার সম্ভাবনা। সম্পত্তির অধিকার চাওয়ায় ঝামেলার সম্মুখীন হতে হবে।  


কুম্ভ রাশিঃ  মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর সৃষ্টি হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন। উচ্চাকাঙ্ক্ষা সফলতা হবে। কেউ আপনার দ্বারা খুব উপকৃত হবে। ফুটবল খেলার সঙ্গে যুক্তদের শুভ সময়। 


মীন রাশিঃ মামলা-মোকদ্দমা হওয়ার যোগ। কিছু কাজের জন্য পরিবারের কাছে সুনাম অর্জন হবে। ক্রয়-বিক্রয়ের কাজে লাভ না-ও হতে পারে। লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য। মুখের কোনও অংশে যন্ত্রণা বৃদ্ধি। আয়ের দিকে একটু বাধা থাকলেও আয় হবে। 

You might also like!