Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন- ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ কেমচ যাবে আপনার সারাদিন জেনে নিন বিস্তারে

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ প্রিয়জনের জন্য মনঃকষ্ট। দূরের কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যবসার ক্ষেত্র শুভ। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। আপনি কোনও কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। মাতৃস্থানীয়া কোনও ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন। 


বৃষ রাশিঃ গুরুজনদের সঙ্গে ব্যবহারে মানসিক ক্লেশ হতে পারে। পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন। কারও সমালোচনায় গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে। মাত্রাছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা। সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি পাবেন। সন্তানের ব্যাপারে অভিজ্ঞ কোনও ব্যক্তির সঙ্গে আলোচনা। সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন।  


মিথুন রাশিঃ বন্ধুরা আপনাকে ঠকাতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে। কোনও মহিলা-ঘটিত বিপত্তি আসতে পারে। কর্মস্থানে কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষা্র ক্ষেত্র শুভ। সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন। ঋণ মকুব হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। 


কর্কট রাশিঃ  দূরে কোথাও ভ্রমণের জন্য আলোচনা। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনও একটি কাজ বার বার করতে গিয়ে ব্যস্ত হতে হবে। রক্তচাপের হেরফের হতে পারে। কোনও আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় ভাল লাভ আশা করা যায়। 


সিংহ রাশিঃ  টাকাপয়সা চুরি যেতে পারে। ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে আলোচনা। প্রেমের কারণে বাড়িতে বিবাদ হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার লাভ। কোনও মহিলার জন্য কিছু অর্থ নষ্ট হতে পারে। 


কন্যা রাশিঃ সঙ্গীতে সাফল্য পাবেন। সংসারের ব্যয় বাড়তে পারে। কাউকে খারাপ কথা বলার জন্য অনুতাপ হতে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের বিষয়ে কোনও খারাপ খবর আসতে পারে। বৃথা ভ্রমণ হতে পারে। আলস্যের জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে।  


তুলা রাশিঃ পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভাল হবে। বাইরের লোকের জন্য বাড়তি খরচ হতে পারে। একটু সাবধানে গাড়ি চালানো দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। 


বৃশ্চিক রাশিঃ বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভাল হবে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। পড়াশোনার জন্য খুব ভাল যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না। বাড়ির লোকের সঙ্গে বনিবনা না-ও হতে পারে। সব দরকারি কাজ সেরে ফেলুন। অন্যের উপর কোনও কাজের দায়িত্ব দেবেন না।  


ধনু রাশিঃ ব্যবসায় আয় বাড়তে পারে। প্রেমে আনন্দ বাড়তে পারে, তবে চিন্তাও থাকবে। কোনও উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে। কর্মস্থলে ব্যস্ত হওয়ায় শারীরিক কষ্ট বৃদ্ধি। সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ।  


মকর রাশিঃ শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনীহা। সন্তানের কোনও কাজে আনন্দ লাভ। বাবা-মায়ের চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে। সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা। রোগের কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে। সংসার অনেক দিন বাদে একটু মনের মতো লাগবে। বিভিন্ন মানসিক সমস্যায় কাজের ব্যাঘাত। লেখাপড়ায় সন্তানের আগ্রহ খুব ভাল লাগবে। 


কুম্ভ রাশিঃ  সকালের দিকে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ হতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান বৃদ্ধি পাবে। নিজের বুদ্ধিতে চললে শেয়ারে বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন। মাত্রাছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পরে। 


মীন রাশিঃ বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় ভাল সুযোগ কাজে লাগান। আয় মনের মতো হবে না। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান। সমাজসেবায় শান্তিলাভ। স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ বাইরের লোক নিতে পারে। চাকরির বিষয়ে কোনও বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা।

You might also like!