Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন- ১৭ জানুয়ারি, ২০২৩, কেমন যাবে আপনার সারাদিন জেনে নিন সব তথ্য

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ আইনি কাজে বাধা আসতে পারে। অধিক কথা বলার প্রবণতা বর্জন করুন। কাজের চাপ বাড়বে। পেটের সমস্যা বৃদ্ধি। প্রেমের ব্যাপারে নতুন যোগাযোগ। স্ত্রীর সঙ্গে মতের অমিল। শেয়ার বাজার নিয়ে চাপ বাড়তে পারে। আপনার মধুর ব্যবহারে শত্রুপক্ষের মন জয় করতে পারবেন। 


বৃষ রাশিঃ কিন্তু ব্যবসায় ভাল লাভ হাতছাড়া হতে পারে। বাড়িতে অশান্তি বৃদ্ধি। প্রাপ্য টাকা আদায়ে বিলম্ব। প্রেমে অভিমান বৃদ্ধি পেতে পারে। অনৈতিক কোনও কাজের জন্য অনুতাপ হতে পারে। ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে। বাড়িতে কাজের জন্য খরচ বাড়তে পারে। 


মিথুন রাশিঃ কাজের যথাযথ মূল্য পাবেন না। বন্ধুমহলে তর্ক বাধতে পারে। আর্থিক চাপ বৃদ্ধি। চিকিৎসার খরচ বাড়তে পারে। স্নায়ুরোগ বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে। খুব ছোটখাটো ব্যাপারে সংসারে অশান্তি হতে পারে।  


কর্কট রাশিঃ আয় ও ব্যয়ের ভিতর সমতা বজায় থাকবে না। দুই চাকার গাড়িতে একটু বিপদের যোগ। ব্যবসায় বাড়তি সুযোগ আসতে পারে। তীর্থ ভ্রমণের আলোচনা হতে পারে। সন্তানের কোনও কাজে আনন্দ লাভ। চাকরির স্থানে উন্নতির যোগ। প্রিয়জনের ব্যবহারে মনঃকষ্ট। 


সিংহ রাশিঃ ব্যবসায় ভাল আয়ের সম্ভাবনা। কাজের কারণে সুনাম লাভ। বাড়তি খরচ হতে পারে। কাজে ভুল হওয়ায় মানসিক কষ্ট। ব্যবসার কাজে খরচ বাড়তে পারে। নতুন কাজের চেষ্টা। সারা দিন সুখদুঃখ নিয়ে মিশ্র ভাবেই কাটবে। চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। জ্যোতিষচর্চায় অগ্রগতি।  


কন্যা রাশিঃ বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। বাতের ব্যথায় কষ্ট। ভ্রমণের জন্য ব্যয় বাড়তে পারে। বুদ্ধির ভুলে ব্যবসায় ক্ষতি। সাবধানে চলাফেরা করা দরকার, রক্তপাতের যোগ। আইনি কাজে সফল হতে পারেন। কোনও মহিলার প্রতি দুর্বলতা বাড়তে দেবেন না। নিজের ভুলের জন্য সংসারে অশান্তি হতে পারে। বিলম্ব হলেও আপনার সুনাম হবে। সন্তানদের কথায় গুরুত্ব দিন। 


তুলা রাশিঃ কর্মস্থানে একটু ব্যস্ত হওয়ার দিন। পড়াশোনার ক্ষেত্রে চাপ বাড়তে পারে। নৈতিক পরিবর্তনের ইঙ্গিত। অংশীদারি ব্যবসায় লাভ বাড়তে পারে। বন্ধুদের জন্য বিরক্তি আসতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে। মায়ের শরীরের জন্য দুশ্চিন্তা অর্থব্যয়। পায়ের যন্ত্রণা বাড়তে পারে। অন্যের সম্পত্তির ব্যাপারে দায়িত্ব নিতে হতে পারে। কোনও পশুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।  


বৃশ্চিক রাশিঃ মায়ের অসুস্থতায় দুর্ভোগ বৃদ্ধি। ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন। আর্থিক সুবিধা পেতে পারেন। চুরি থেকে সাবধান। ব্যবসায় কর্মচারী নিয়ে সমস্যা বাড়তে পারে। রক্তচাপ নিয়ে সমস্যা। প্রতিবেশীর সঙ্গে বিবাদের জন্য কাজের ক্ষতি। দুপুরের পরে ব্যবসায় চিন্তা বৃদ্ধি। 


ধনু রাশিঃ ক্ষুদ্র ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি। বিপদে বন্ধুর সাহায্য পাবেন না। কাজের জন্য নতুন ব্যবস্থা। কোনও ভাল জিনিস উপহার পেতে পারেন। ব্যবসার কাজে বাধা পড়তে পারে। বাইরের অশান্তি অনেক দূর যেতে পারে। পিতার জন্য খরচ বৃদ্ধি। অর্থ বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে।  


মকর রাশিঃ ব্যবসায় আয় বৃদ্ধি। স্ত্রীর ব্যাপারে দুশ্চিন্তা। প্রেমে তৃতীয় ব্যক্তিকে নিয়ে চিন্তা। গৃহনির্মাণের আলোচনা। ভ্রমণে সমস্যা হতে পারে। নিম্নাঙ্গে আঘাত লাগতে পারে। আয় ও ব্যয়ের সমতা বজায় রাখতে পারবেন না। খরচ বাড়তে পারে। ব্যবসায় অতিরিক্ত আশা কষ্টের কারণ হতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পরিবারে বিবাদ বাধতে পারে। 


কুম্ভ রাশিঃ পারিবারিক অশান্তির সমাধান করতে পারবেন। ভাই-বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ। শেয়ার বাজারে লাভ বাড়তে পারে। ব্যবসায় মিশ্রফল। বিবাহের যোগাযোগ আসতে পারে। খরচ বৃদ্ধি পাবে।  ভ্রমণের জন্য ভাল যোগাযোগ আসতে পারে। বন্ধুদের থেকে একটু সাবধান থাকা দরকার। ঈর্ষাপরায়ণ বন্ধুর জন্য অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা। শত্রুর সঙ্গে চুক্তিতে আপনি জিততে পারেন। 


মীন রাশিঃ পাওনা অর্থ আদায় হতে পারে। কাজের ক্ষেত্রে একটু ব্যস্ত হতে হবে। পড়াশোনার জন্য কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ। অপ্রিয় সত্য যত কম বলা যায়, ততই মঙ্গল। বাড়িতে কোনও শুভ সংবাদ আসতে পারে। চাকরির স্থানে অশান্তি বাধতে পারে। শরীরের দিকে একটু নজর দিন। প্রবাসীদের জন্য উন্নতির সুযোগ আসতে চলছে।  

You might also like!