Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন- ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ কেমন যাবে আজ আপনার সারাদিন, জেনে নিন বিস্তারে

Rashifal
Rashifal

 

 মেষ রাশিঃ শত্রু আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি। কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। সেবামূলক কাজে মনে আনন্দ বাড়বে। কুচিন্তার কারণে মনে কষ্ট সৃষ্টি হবে। লটারি থেকে কিছু আয় হতে পারে। 


বৃষ রাশিঃ আপনার খুব কাছের কোনও বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস আসতে পারে। আপনার মিষ্টি ব্যবহার সকলকে আকর্ষিত করবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। কোনও কাজে দয়ার পাত্র হতে হবে। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। কোমরের নিচের অংশে কোনও যন্ত্রণা বাড়তে পারে। 


মিথুন রাশিঃ উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরু জনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন। সংসারের ব্যয় বাড়তে পারে, গরিব মানুষের জন্য কিছু সাহায্য করার জন্য মনে আনন্দ। ব্যবসার দিকে শুভ খবর আসতে পারে। 


কর্কট রাশিঃ  মামলা-মোকদ্দমা হওয়ার যোগ দেখা যাচ্ছে। কোনও কাজের জন্য পরিবারের কাছে সুনাম অর্জন হবে। ক্রয়-বিক্রয়ের কাজে আজ লাভ না-ও হতে পারে। লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য সৃষ্টি হবে। পেটের কোনও যন্ত্রণা বাড়তে পারে। মহার্ঘ ভোজনের জন্য খরচ বাড়তে পারে। 


সিংহ রাশিঃ বাত রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে কর্মস্থলে নিজের মতামত লুকিয়ে রাখাই ভাল হবে। স্ত্রীর কাছ থেকে আঘাত জনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমন। দুপুরের পরে বাড়তি কোনও আয় আসতে পারে। ভাল ব্যবহারের জন্য অন্যকে প্রভাবিত করতে পারবেন। 


কন্যা রাশিঃ আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। সন্তানদের কর্মের কোনও শুভ খবর আসতে পারে। সারা দিনটা খুব অলসতায় কাটতে পারে। বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। 


তুলা রাশিঃ সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটাচলা খুব সাবধানে করা উচিত। সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। বাড়তি কিছু খরচ বাড়তে পারে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের কথা আলোচনা হতে পারে। 


বৃশ্চিক রাশিঃ  বিদ্যার্থীদের সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি হতে পারে। যানবাহন বা জমি কোনও কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন। অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত আনতে পারে। 


ধনু রাশিঃ সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটবে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার খুব সঙ্গ দেবে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভাল। আপনার থেকে ছোট কারও উপকার নিতে হতে পারে। 


মকর রাশিঃ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও, আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। দীর্ঘ দিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন। পরিবার নিয়ে ভ্রমণ হবে। দুপুরের পরে ভাল কাজ ব্যর্থ হতে পারে।  


কুম্ভ রাশিঃ  মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। সকল কর্ম খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আজ আপনার সঙ্গতি থাকবে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা-বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাধতে পারে। 


মীন রাশিঃ বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে একটু সাবধান। খুব বুঝে না চললে অর্থ ব্যয় হতে পারে। হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল হবে। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে। রক্তপাত থেকে একটু সাবধান থাকুন। আজ সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন।  

You might also like!