Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Planet:এ সপ্তাহে মহাজাগতিক ঘটনার সাক্ষী হবেন মহাকাশপ্রেমীরা, একই রেখায় দেখা যাবে পাঁচটি গ্রহকে

planet
planet

 

কলকাতা, ২৭ মার্চ : চলতি সপ্তাহে মহাকাশপ্রেমীরা এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছেন। সৌরজগতের পাঁচটি গ্রহকে একসঙ্গে, একই রেখায় সারিবদ্ধভাবে দেখা যাবে। এগুলি হল- বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং ইউরেনাস। এর মধ্যে বুধ, শুক্র ও বৃহস্পতিকে খালি চোখে দেখা গেলেও, বাকি দু'টি গ্রহকে শক্তিশালী দূরবীন বা টেলিস্কোপের সাহায্যে দেখা যেতে পারে।

জ্যোতির্বিদ্যার ভাষায় একে, ‘প্ল্যানেটারি কনজাংশান’ বলা হয়। গত বছরের জুনে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি গ্রহের সারিবদ্ধ হবার বিরল ঘটনাও প্রত্যক্ষ করেছেন মানুষ। এবার একই রেখায় দেখা যাবে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং ইউরেনাসকে। বিরল এই দৃশ্য দেখা যেতে পারে ২৮ মার্চ, খালি চোখেই সরলরেখায় অবস্থান নিতে দেখা যাবে পাঁচটি গ্রহকে।

You might also like!