Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Health

3 years ago

Lifestyle Story: করোনায় চা খাওয়া বেড়ে গিয়েছে বাঙালির!

Bengali tea consumption has increased due to Corona!
Bengali tea consumption has increased due to Corona!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ করোনা আবহের পর থেকে মাথা পিছু চা খাওয়ার পরিমাণ বেরেছে। বছরে মাথাপিছু সাতশো গ্রাম চা খেত বাঙালি। এখন তা আটশো সাতান্ন গ্রাম।আঠারো থেকে পঁচিশ এই বয়সসীমার মধ্যে এখনও চা খাওয়ার প্রচলন অতটা নেই। তারা বরং শীতল পানীয় কফিতেই মজে। এঁদের আরও বেশি করে চা খাওয়ার জন‌্য উৎসাহিত করতে হবে। কোভিডে গলা খুসখুস, সর্দি-কাশি গা সওয়া ছিল। চা সেখানে উপশমের কাজ করেছে। 

শুক্রবার শহরের পাঁচতারা এক হোটেলে হাজির ছিলেন শ্রীলঙ্কা বাংলাদেশ, নেপালের ছোট চা বাগানের প্রতিনিধিরাও। হাজির ছিলেন পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী মলয় ঘটক, ভারতীয় টি বোর্ডের চেয়ারম‌্যান সৌরভ পাহাড়ি। ছোট চা বাগানের সমস‌্যা অগুনতি। বৃহৎ পুঁজির বড় চা বাগানগুলির সঙ্গে প্রতিযোগিতায় পেরে ওঠে না ছোট চা বাগানগুলি। অথচ তারা না থাকলে সস্তায় চা পেত না নিম্নবিত্ত থেকে মধ‌্যবিত্তরা। 

প্রসঙ্গত, দেশের মোট উৎপাদিত চায়ের পঞ্চাশ শতাংশই আসে ছোট চা বাগান থেকে। ছোট চা বাগানগুলির কথা ভেবে ইন্ডিয়ান টি অ‌্যাসোসিয়েশন এবং সলিড‌্যারিডাড ২০১৯ সাল থেকে যৌথভাবে শুরু করেছে এক অনুষ্ঠান। পদক্ষেপের নাম ট্রিনিটি। বাংলার প্রায় ৫০ হাজার চা শ্রমিককে ট্রেনিং দেওয়া হচ্ছে এই প্রোগ্রামের মাধ‌্যমে।

You might also like!