Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Health

3 years ago

Covid Update in India : ভারতে করোনা-সংক্রমণ কমে ৫,৯১০, আরোগ্যের হার ৯৮.৬৯ শতাংশ, মৃত্যুও নিম্নমুখী

india adds 5910 new covid case
india adds 5910 new covid case

 

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর : ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ কমতে কমতে ৬-হাজারের নীচে নেমে এসেছে, আগের দিনের তুলনায় অনেকটাই কমে ৫ হাজার ৯১০-এ পৌঁছেছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৮,০০৭-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৫৩ হাজার ৯৭৪-এ পৌঁছেছে। দেশে আরোগ্যের হার এই মুহূর্তে ৯৮.৬৯ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, রবিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯১০ জন, মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৪,৬২,৪৪৫। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৫৩ হাজার ৯৭৪-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১২ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৩২ লক্ষ ৩২ হাজার ৮৯৫ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ২১৩.৫২-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৮,৮০,৪৬৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬৯ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭,০৩৪ জন। ভারতে দৈনিক সংক্রমণের হার বেড়ে ২.৬০ শতাংশে পৌঁছেছে।

You might also like!