Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Health

3 years ago

Covid Update in India : দৈনিক সংক্রমন বাড়লেও কমছে রোগীর সংখ্যা

india adds 36 new covid death on tuesday
india adds 36 new covid death on tuesday

 

নয়াদিল্লি, ২৪ আগস্ট : ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ফের অনেকটাই বেড়েছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০,৬৪৯ জন। মৃত্যুর সংখ্যা অবশ্য আগের দিনের তুলনায় কমেছে। মঙ্গলবার সারাদিনে মৃত্যু হয়েছে ৩৬ জনের, শুধুমাত্র কেরলেই ৬ জন প্রাণ হারিয়েছেন। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৯৬ হাজার ৪৪২-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৪৯ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৯৬ হাজার ৪৪২-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২২ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৭ লক্ষ ১৭ হাজার ৯৭৯ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ২,১০,৫৮,৮৩,৬৮২ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩৬ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৭,৪৫২ জন (১.১৯ শতাংশ)। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৭,৪৪,৩০১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫৯ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০,৬৭৭ জন। নতুন করে ১০,৬৪৯ সংক্রমিত হওয়ার পর ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৪,৩৬৮,১৯৫ জন।


You might also like!