Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Health

7 months ago

Health Benefits of Yogurt: ওজন কমাতে ব্যর্থ? ডায়েট চার্টে টক দই রাখলেই দেখবেন চমকপ্রদ পরিবর্তন!

Health Benefits of Yogurt
Health Benefits of Yogurt

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উৎসব শেষে এ বার রোজের নিয়মে ফেরার পালা। পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া হয়েছে। বেশিরভাগ দিনই রেস্তোঁরার খাবারেই হয়েছে উদরপূর্তি। স্বাভাবিক ভাবেই ওজনের পারদও খানিকটা উর্ধ্বগামী। দ্রুত বাড়তি ওজন ঝরানোর উপায় খুঁজছেন অনেকেই। পুষ্টিবিদেরা জানাচ্ছেন, ওজন কমানো তাড়াহুড়োর বিষয় নয়। শরীরের গতিপ্রকৃতি অনুযায়ী, ওজন ঝরানোর প্রক্রিয়া শুরু করা জরুরি।

পুজোয় শরীরচর্চার কথা মাথাতেও আসেনি কারও। তবে পুজোর অনিয়ম কাটিয়ে ফিট হতে শরীরচর্চা করতেই হবে। শরীরচর্চা করার পাশাপাশি নজর দিতে হবে ডায়েটেও। তেল-মশলাদার খাবার খাওয়া কমাতে হবে। তবে দ্রুত পুরোনো চেহারায় ফিরতে ভরসা রাখতে পারেন টক দইয়ের উপর। ওজন কমাতে টক দইয়ের বিকল্প নেই। তবে শুধু টক দই খেলে হবে না। কী ভাবে টক দই খেলে কমবে ওজন, সেটা জানতে হবে।

টক দইয়ের সঙ্গে ওটসের জুটি সত্যিই অনবদ্য। সকালের জলখাবারে খেতে পারেন ওটস দই মশলা। ওট্‌স নরম করে সেদ্ধ করতে বসান। সেদ্ধ হয়ে এলে এতে মেশান পেঁয়াজ কুচি, শসা কুচি, গাজর, টম্যাটো কুচি, সামান্য লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন। এ বার একটি পাত্রে তেল গরম করে তাতে সর্ষে ও ধনেপাতা ফোড়ন দিয়ে ওট্‌স আর সব্জিগুলি দিয়ে দিন। একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি ওট্‌স সব্জি মশলা।

ওজন কমাতে দই খাওয়ার অন্য উপায়ও আছে। সব্জি আর দই দিয়ে বানিয়ে নিতে পারেন রায়তা। একটি পাত্রে কুচি করে কাটা টম্যাটো, পেঁয়াজ, জিরে গুঁড়ো, লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং বেশি করে টক দই একসঙ্গে মিশিয়ে বানিয়ে নিন রায়তা।

You might also like!