Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 year ago

Ronaldo is also the owner of Al Nasr: আল নাসরের মালিক হচ্ছেন রোনাল্ডো, দাবি স্পেনের সংবাদমাধ্যমের

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

 

রিয়াদ, ১৭ জানুয়ারি : এবার শুধু খেলোয়াড়ই নন সৌদি আরবের ক্লাব আল নাসরের আংশিক মালিকানা পেতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পেনের এক সংবাদমাধ্যম বৃহস্পতিবার রাতে এই খবরটি জানায়। সেই সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ক্লাবটির মালিকানা স্বত্বের ৫ শতাংশ রোনাল্ডোর হাতে তুলে দিচ্ছে আল নাসর। রোনাল্ডোর নিবেদন ও মাঠে অবদানের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাবের মালিকপক্ষ। এর পাশাপাশি নতুন এক মরসুমের জন্য তিনি পাচ্ছেন ১৮ কোটি ৩০ লাখ ইউরো।

রোনাল্ডোকে দলে পেতে শুধু মালিকানা ও অর্থ নয়, তাঁর দেওয়া একটি বিশেষ শর্তও মেনে নিতে হয়েছে আল নাসরকে। রোনাল্ডো শর্ত দিয়েছেন আল নাসরের শক্তি বাড়াতে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে নেওয়ার।এর মধ্যে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর নাম।

রোনাল্ডোর সঙ্গে আল নাসরের এই নতুন চুক্তি শুধু ফুটবলের জন্য নয়, ক্রীড়া জগতের বাণিজ্যিক দিকেও এক নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

You might also like!