Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

5 months ago

Manchester United 0 1 Everton: এভারটনের কাছে হারল ম্যানচেস্টার ইউনাইটেড

Manchester United  0 1  Everton
Manchester United 0 1 Everton

 

ওল্ড ট্রাফোর্ড, ২৫ নভেম্বর  : ম্যানচেস্টার ইউনাইটেড শেষ ৫ ম্যাচে কোনও হারের মুখ দেখেনি। এবার তারা হারের মুখ দেখল। সোমবার রাতে ঘরের মাঠে ১০ জনের এভারটনের কাছে হেরে গেল আমোরিমের দল। ওল্ড ট্রাফোর্ডে এভারটনের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানইউ। ম্যাচের একমাত্র গোলটি হয়েছে ২৯ মিনিটে। গোলটি করেছেন কিয়েরনান ডিউসবারি-হল। ম্যাচের ১৩ মিনিটে লাল কার্ড দেখেন এভারটনের ইদ্রিসা গুয়ে। নিজ ক্লাবের খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ার জন্য সেনেগালের এই মিডফিল্ডারকে রেফারি লাল কার্ড দেখান। দুই দলই ১২ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়েছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের দশ নম্বরে আছে ইউনাইটেড, এর পরের স্থানেই আছে এভারটন।

You might also like!