Breaking News
 
Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর

 

Game

10 months ago

FIFA Club World Cup:ফিফা ক্লাব বিশ্বকাপ: ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে শেষ আটে বায়ার্ন

Bayern beats Flamengo
Bayern beats Flamengo

 

কলকাতা, ৩০ জুন : ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে রবিবার রাতে মুখোমুখি হয়েছিল ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো এবং জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ।

হার্ড রক স্টেডিয়ামে ৪-২ গোলে ফ্ল্যামেঙ্গোকে হারাল বায়ার্ন।

ম্যাচ শুরুর দশ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায় বায়ার্ন। ষষ্ঠ মিনিটে প্রথম গোলটি আসে আত্মঘাতী থেকে,আর নবম মিনিটে বায়ার্নের হয়ে ২-০ করেন হ্যারি কেইন। ম্যাচের ৩৩ মিনিটে এক গোল শোধ করে ফ্ল্যামেঙ্গো। তবে প্রথম হাফ শেষ হওয়ার চার মিনিট আগে গোরেটজকার গোলে ৩-১গোলে এগিয়ে যায় বায়ার্ন।

দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান ক্লাব

ফ্ল্যামেঙ্গো একের পর এক আক্রমণ চালিয়ে ৫৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেন প্রাক্তন চেলসি ও আর্সেনালের মিডফিল্ডার জর্গিনহো। এই গোলের পর লড়াই জমে ওঠে। ফ্ল্যামেঙ্গোর আক্রমণে বিপদে পড়ে বায়ার্ন।

কিন্তু ৭৩ মিনিটে কেইন ম্যাচে নিজের দ্বিতীয় এবং বায়ার্নের চতুর্থ গোলটি করলে আবারও ৪-২ গোলে এগিয়ে যায় জার্মান ক্লাবটি এবং এই ফলাফলেই ফ্ল্যামেঙ্গোকে বিদায় করে শেষ আটে জায়গা করে নেয় বায়ার্ন। শেষ আটে তাদের প্রতিপক্ষ পিএসজি।

You might also like!