Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 year ago

English Premier League : ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল সিটি

English Premier League (Symbolic picture)
English Premier League (Symbolic picture)

 

ম্যানচেস্টার, ৩০ ডিসেম্বর : প্রিমিয়ার লিগে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল গত ৪ বারের চ্যাম্পিয়নসরা। লেস্টার সিটির মাঠে রবিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল সিটি।

৪ ম্যাচে জয়হীন সিটি ২১ মিনিটে গোল পায়। ফিল ফোডেনের বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলরক্ষক বাঁচালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। সেই বল ফাঁকায় পেয়ে জোরাল শটে গোল করে দলকে এগিয়ে দেন সাভিনিয়ো। ৭৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। লিগে ৫ ম্যাচ পর প্রথম জয়ের দেখা পেলেন হলান্ড। তাঁর মোট গোল হয়ে গেল ১৪টি।

এই জয়েই লিগ টেবিলে দুই ধাপ এগোলো সিটি। ১৯ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে আছে সিটি। আর অবনমন অঞ্চলে থাকা লেস্টার ১১ হারের পর ১৪ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে আছে।


You might also like!