Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

1 year ago

Champions League: বার্সেলোনা-ইন্টারের ৬ গোলের রোমাঞ্চকর লড়াই অমীমাংসিত

Barcelona 3-3 Inter Milan, Champions League
Barcelona 3-3 Inter Milan, Champions League

 

বার্সেলোনা, ১ মে  : বার্সেলোনার মাঠে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের প্রথম লেগের লড়াই ৩-৩ গোলে অমিমাংসিত থেকেছে। এর ফলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার ফয়সালা হবে এখন ইন্টার মিলানের মাঠে আগামী মঙ্গলবার। মার্কাস থুরাম ইন্টারকে প্রথমে গোল করে এগিয়ে দেন। এরপর দুই অর্ধে মিলানের হয়ে অন্য দুটি গোল করেন ডেনজেল ডামফ্রিস। আর বার্সেলোনার জার্সিতে শততম ম্যাচে লামিনে ইয়ামালের দুর্দান্ত গোলের পর স্প্যানিশ দলটিকে সমতায় ফেরান ফেররান তরেস। বার্সার ম্যাচ ড্র করার শেষ গোলটি হয়েছে আত্মঘাতী। ইন্টার গোলরক্ষক ইয়ান সমেরের আত্মঘাতী, তবে এর পেছনে বড় অবদান ছিল রাফিনিয়ার। এদিন ম্যাচে ৭১ শতাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। ১৯ শটের ৯টি শট লক্ষ্যে রাখতে পারে তারা। আর ইন্টারের ৭টি শটের ৩টি লক্ষ্যে ছিল, আর এই ৩টি থেকেই তারা গোল পেয়েছে।

You might also like!