Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Country

1 year ago

Akhilesh Yadav: অব্যবস্থাই দায়ী, মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা প্রসঙ্গে অখিলেশ যাদব

Akhilesh Yadav
Akhilesh Yadav

 

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি : প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় ফের যোগী আদিত্যনাথ সরকারের সমালোচনা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেছেন, "ঘটনাটি দুর্ভাগ্যজনক, সরকার যে ধরনের ব্যবস্থা করেছে, তা শুধু প্রচার ছিল, বাস্তবে নয়। মৃত এবং নিখোঁজদের একটি তালিকা প্রকাশ করা উচিত।"

অখিলেশ যাদব আরও বলেছেন, "ভক্তরা নিজেরাই মহাকুম্ভে আসেন, যাদের আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁরা এমন দুর্ঘটনার শিকার হননি। যাদের আমন্ত্রণ জানানো হয়নি এবং পূর্ণ বিশ্বাস নিয়ে এসেছেন তারাই শিকার হয়েছেন। বিজেপি দায়িত্ব থেকে পিছপা হতে পারে না। দিল্লি এবং উত্তর প্রদেশ সরকার উভয়ই দায়ী। আমি ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে যাব না, কারণ আমি যদি তা করি, তাহলে বিজেপি বলবে আমি এই বিষয়টি নিয়ে রাজনীতি করছি।"

You might also like!