Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Country

1 year ago

Maha Kumbh Stampede: মৌনী অমাবস্যায় প্রয়াগে ভক্তবৃন্দের দল,ভিড়ের চাপে পদদলিত অনেকে,সতর্কবার্তা যোগী সরকারের!

Mahakumbh 2025
Mahakumbh 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভের মৌনী অমাবস্যায় শুরু হয়েছে নাগা সাধুদের রাজকীয় স্নান। প্রথমত মহা নির্মাণে আখড়ার একদল ঋষি, সাধু ও নাগা সাধু স্নান করতে সঙ্গমে পৌঁছেছেন। স্নানের সময় হেলিকপ্টার থেকে ফুলও বর্ষণ করা হয়। কিন্তু পদদলিত হওয়ার কারণে সকালের শাহী স্নান বাতিল ঘোষনা করেন আখড়া পরিষদের সভাপতি রবীন্দ্র গিরি। কিন্তু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে আলোচনা এবং ব্যবস্থা করার পর রাজকীয় স্নান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর প্রশাসনের তরফ থেকে প্রাপ্ত সময়সূচি অনুযায়ী আখড়ার দল স্নানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।  

নাগা সাধুদের রাজকীয় স্নান চলার সময় প্রচুর সংখ্যক ভক্ত উভয়দিকেই ভিড় জমান। পাশাপাশি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও দৃশ্যমান ছিলেন। আখরার স্নান শুরু হয়েছিল ভোর পাঁচটায়, তার কয়েক ঘণ্টা আগেই পদদলিত হওয়ার কারণে এই স্নান স্থগিত করা হয়েছিল এবং অনেকের মৃত্যু হয়েছিল সেহেতু এই স্নানযাত্রা বাতিল করা হবে এমনটাই ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তীতে মেলার আধিকারিক এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলে আখড়া গুলি তাদের স্নান কর্মসূচির ঘোষণা দিয়েছিল।

জানা যাচ্ছে, নাগা সাধুদের রাজকীয় স্নান দেখতে গিয়েই পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন কয়েকজন দর্শনার্থী। সোমবার গভীর রাতে দেখা গেছে অসংখ্য ভক্তবৃন্দ সঙ্গমের তীরে চাদরসহ নানান জিনিস বিছিয়ে বিশ্রাম নিচ্ছেন তাদের একটাই উদ্দেশ্য সকালবেলা নাগা সাধুদের স্নানযাত্রা দেখা। তাই তাঁরা সঙ্গমের তীরে রাত কাটাবেন এমনটা সিদ্ধান্ত নিয়েছিলেন। এই আকাঙ্ক্ষার কারণে গতকাল রাত থেকেই সঙ্গমে প্রচন্ড ভিড় হয়েছে এমনটাই ধারণা করা হচ্ছে। ফলত সময় এগোতে থাকে, ভিড় বাড়তে থাকে, চূড়ান্ত ধাক্কাধাক্কি শুরু হয় বিশ্রামরত মানুষদের উপরে অন্যান্য অনেকেই পড়ে যান এর ফলে সঙ্গম তীরে ভয়াবহ অবস্থা তৈরি হয়।তবে ইতিমধ্যে যোগী সরকার মৃতদের পরিবারের জন্য এবং আহতদের জন্য অর্থ সাহায্য ঘোষণা করা হয়েছে এবং উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন একাধিক সতর্কতা মূলক ব্যবস্থা গ্ৰহণ করেছে। 

You might also like!