Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Business

2 years ago

Narendra Modi : ৫১ হাজারের বেশি নিয়োগপত্র প্রদান করবেন প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২৮ অক্টোবর  : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ৫১ হাজারের বেশি নিয়োগপত্র বিতরণ করবেন। কর্মসংস্থান মেলার আওতায় মোদী ২৮ অক্টোবর দুপুর ১ টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫১,০০০-এরও বেশি নবনিযুক্ত কর্মীদের নিয়োগপত্র তুলে দেবেন।

নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সারাদেশে ৩৭টি স্থানে কর্মসংস্থান মেলার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভাগগুলির পাশাপাশি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও নিয়োগ প্রক্রিয়া হবে। সারাদেশ থেকে নির্বাচিত নতুন কর্মচারীরা রেল মন্ত্রণালয়, ডাক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজস্ব বিভাগ, উচ্চ শিক্ষা বিভাগ, স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন বিভাগে কাজে যোগদান করবে।

কর্মসংস্থান মেলা প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি পূরণের একটি পদক্ষেপ। এই মেলার ফলে তরুণদের ক্ষমতায়ন হবে।


You might also like!