Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Business

1 year ago

cylinder Price Hike:সেপ্টেম্বরের শুরুতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম

cylinder Price Hike
cylinder Price Hike

 

কলকাতা, ১ সেপ্টেম্বর : বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল আবার। প্রতি মাসের ১ তারিখ রান্নার গ্যাসের নতুন দাম প্রকাশ হয়। পয়লা সেপ্টেম্বর থেকে বর্ধিত দামে মিলবে বাণিজ্যিক সিলিন্ডার।

উল্লেখ্য, আগস্টেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পিছু দাম বেড়েছিল ৮.৫০ টাকা। সেবার কলকাতায় সিলিন্ডার পিছু দাম বেড়ে হয়েছিল ১,৭৬৪.৫০ টাকা। আর এবার সেই দাম আরও ৩৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,৮০২.৫০ টাকা। এই নিয়ে দু’দফা মিলিয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল প্রায় ৪৭ টাকা।

প্রসঙ্গত, বাড়িতে রান্নার কাজে যে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়, তার দামে কোনও পরিবর্তন ঘটছে না। গৃহস্থের রান্নার গ্যাসের দাম ৮২৯ টাকাই থাকছে বলে জানা গেছে।

You might also like!