Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Business

2 years ago

Narayana Murthy Grandson:৪ মাসের নাতিকে ২৪০ কোটির উপহার নারায়ণ মূর্তির

Narayana Murthy Grandson
Narayana Murthy Grandson

 

বেঙ্গালুরু, ১৯ মার্চ : বয়স মাত্র ৪ মাস। এই বয়সেই দাদুর কাছ থেকে ২৪০ কোটি টাকার উপহার পেল একাগ্র রোহন মূর্তি। ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির নাতি একাগ্র রোহন মূর্তির বয়স এখন মাত্র চার মাস ৷

বিএসই-র তথ্য অনুযায়ী নারায়ণ মূর্তির নাতি একাগ্র রোহন মূর্তির কাছে এখন ইনফোসিসের ১৫ লক্ষ শেয়ার রয়েছে। যা মোট শেয়ারের ০.০৪ শতাংশ। এর ফলে ইনফোসিসে নারায়ণমূর্তির নিজের অংশ ০.৪০ শতাংশ থেকে কমে ০.৩৬ শতাংশ হয়েছে। জানা গেছে, অফ-মার্কেটে এই শেয়ার হস্তান্তর হয়েছে। উল্লেখ্য, নারায়ণ মূর্তির মোট সম্পত্তির আনুমানিক মূল্য ৩৬,৭০০ কোটি টাকা।

প্রসঙ্গত, নারায়ণ মূর্তি ও তাঁর স্ত্রী সুধা মূর্তির ছেলে রোহন মূর্তি এবং পুত্রবধূ অপর্ণা কৃষ্ণানের একমাত্র সন্তান একাগ্র৷ এছাড়াও নারায়ণ মূর্তি ও সুধা মূর্তির দুই নাতনি রয়েছে। নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তি ও জামাই তথা ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের দুই কন্যা রয়েছে, কৃষ্ণা এবং অনুষ্কা।


You might also like!