Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Business

2 years ago

Interim Budget 2024: বৈদ্যুতিক গাড়ি নিয়ে বাজেটে নয়া ভাবনা সরকারের,৫ বছরে আড়াই লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা

electric car
electric car

 

কলকাতা  : সদ্য পেশ করা বাজেটে বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলিকে আর্থিক সাহায্যের কথা বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সংস্থাগুলি যাতে তাদের পরিকাঠামো আরও উন্নত করে তুলতে পারে এবং বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে যাতে আরও বেশি করে কর্মসংস্থান হয়, সেই দিকটাও নজরে রাখার কথা বলেছেন অর্থমন্ত্রী।

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, এর ফলে বৈদ্যুতিক গাড়ির সংস্থাগুলিতে কর্মসংস্তানের জন্য সুগম পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী ৫ বছরে প্রায় আড়াই লক্ষ নতুন কর্মসংস্থান হবে বলেও মনে করছে ওয়াকিবহালমহল।

টাটা মোটরস, হুন্ডাই, অশোক লেল্যান্ড, জেবিএম অটো, ওলেক্ট্রা গ্রিনটেক, মাহিন্দ্রা ইলেকট্রিক মোবিলিটি'র মত সংস্থাগুলি অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার ফলে নতুন করে উৎসাহিত হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

You might also like!