Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Business

2 years ago

Indian Rail : তেইশ সালে মাল বয়ে বিপুল মুনাফা করে রেল! জানেন কী?

Indian Rail (File Picture)
Indian Rail (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যাত্রী পরিবহণের পাশাপাশি পণ্য পরিবহন করেও বিপুল লাভ করে রেল। গত বছর এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পণ্য বহন করে রেলের ঘরে কতটা টাকা এসেছে, কী পরিমাণ পণ্য পরিবহণ হয়েছে, তা বিস্তারিত জানিয়েছে রেল।

২০২৩ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে ১১৫৪.৬৭ মেট্রিক টন পণ্য পরিবহণ করেছে রেল। যা ২০২২ সালের এই সময়কালের তুলনায় বেশি। ২০২২ সালের এই সময়কালে পণ্য পরিবহণ হয়েছিল ১১০৯.৩৮ মেট্রিক টন। এই সময়কালের মধ্যে কেবল মাত্র ডিসেম্বর মাসেই ১৩৮.৯৯ মেট্রিক টন পণ্য পরিবহণ হয়েছে। যা ২০২২ সালে ডিসেম্বর মাসের তুলনায় ৬.৩৭ শতাংশ বেশি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে ভারতীয় রেলে কয়লা পরিবহণ হয়েছে ৬৯ মেট্রিক টন, লৌহ আকরিক ১৬.৫৪ মেট্রিক টন, স্টিল পরিবহণ হয়েছে ৭.২৩ মেট্রিক টন, খাদ্য শস্য পরিবহণ হয়েছে ৫.৭৭ মেট্রিক টন। এ ছাড়াও আরও বিভিন্ন পণ্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়েছে ভারতীয় রেলের মাধ্যমে।

পণ্য পরিবহণ করে ২০২৩ সালের এপ্রিল থেকে ডিসেম্বর মাসের মধ্যে ১ লক্ষ ২৫ হাজার ১০৬ কোটি টাকার মুনাফা হয়েছে রেলের। যা ২০২২ সালের এই সময়কালের তুলনায় ৪ হাজার ৬২৬ কোটি টাকা বেশি। ডিসেম্বর মাসেও মুনাফা ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বেড়েছে। পণ্য পরিবহণ থেকে বিপুল লাভ দেখে গত কয়েক বছর ধরেই পণ্য পরিবহণে জোর দিচ্ছে ভারতীয় রেল। পণ্য পরিবহণকে আরও মসৃণ করতে ডেডিকেটেড ফ্রেট করিডর গড়ার পথেও হাঁটছে রেল।

You might also like!