Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Business

2 years ago

Google Layoff: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েই মিটছে কাজ, ৩০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে Google!

Google
Google

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বছরখানেকের মধ্যে ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করতে পারে টেক জায়ান্ট গুগল। সংস্থার তরফে সরাসরি এবিষয়ে কিছু জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্র মারফত খবর, প্রায় সবকিছুতেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করতে চলেছে তারা। এবং যার সুফলও মিলছে হাতেনাতে। সেকারণেই কর্মী ছাঁটাইয়ের ভাবনাচিন্তা করা হয়েছে।

প্রাথমিকভাবে যে সব কর্মীরা অ্যাড সেলস বিভাগে কর্মরত রয়েছেন তাঁদের ছাঁটাই করা হতে পারে। কারণ AI প্রযুক্তির ব্যবহারেই যাবতীয় কাজ সম্পন্ন হচ্ছে। সেকারণে ওই বিভাগটিকেই প্রথম টার্গেট করেছে টেক জায়েন্ট।

নাম প্রকাশে অনিচ্ছুক এই সংস্থার সঙ্গে কর্মরত অনেকেই জানিয়েছেন, শুধু অ্য়াড সেলস নয়, অন্য বিভিন্ন বিভাগেও AI পদ্ধতি ব্যবহার শুরু করেছে Google। এবং নতুন প্রযুক্তি প্রয়োগে কাজের যেমন সুবিধা হচ্ছে তেমনই কর্মী সংকোচনের রাস্তাতেও হাঁটছে। ফলে গুগলে কর্মরত হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত।


You might also like!