Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Business

2 years ago

UPI Autopayment: UPI তে বড় পরিবর্তন! OTP ছাড়াই লাখ টাকার লেনদেন

Big change in UPI! Lakhs of transactions without OTP
Big change in UPI! Lakhs of transactions without OTP

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইউপিআই অটো ডেবিট লেনদেনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনল আরবিআই। জানা গিয়েছে, অটো পেমেন্টের ক্ষেত্রে এবার এক লাখ টাকা পর্যন্ত লেনদেনে কোনও ওটিপি লাগবে না। এর আগে ১৫ হাজার টাকা পর্যন্ত অটো পেমেন্টের জন্য ওটিপি লাগত না। তবে নতুন এই সীমা শুধুমাত্র মিউচুয়াল ফান্ড সাবস্ক্রিপশন, বীমা প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবং ক্রেডিট কার্ড পরিশোধের জন্য প্রযোজ্য হবে।

এদিকে দু'দিন আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানান, শিক্ষা প্রতিষ্ঠান বা স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠানে (হসপাতাল, নার্সিং হোম ইত্যাদি) এবার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত পেমেন্ট করা যাবে ইউপিআই মাধ্যমে। শক্তিান্ত দাস জানান, মনেটারি পলিসি কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব পেশ করা হয়েছিল। এবং কমিটির বৈঠকে তা গৃহীত হয়েছে।   

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে ভারতে ইউপিআই পেমেন্টের মাত্রা বেড়েছে লাফিয়ে লাফিয়ে। স্মার্ট ফোন ব্যবহারকারীর বৃদ্ধি এবং ডিজিটাল ইন্ডিয়ার প্রচারের সাফল্যে এখন প্রায় সর্বত্রই ইউপিআই-এর মাধ্যমে টাকা গ্রহণ করা হয়। শপিং মল হোক কি বাজারের মাছ বিক্রেতা বা মুদি দোকান, সব জায়গায় ইউপিআই-এর মাধ্যমে টাকা লেনদেন হয়। এতদিন ইউপিআই-এর মাধ্যমে একদিনে সর্বোচ্চ লেনদেনের মাত্রা অবশ্য ছিল ১ লাখ টাকা। তবে এই দুই বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ সীমা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হল।   

You might also like!