Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

West Bengal

2 weeks ago

Bishnupur Municipality: অস্থায়ী কর্মীদের কর্মবিরতি বিষ্ণুপুর পুরসভায়

Work stoppage at Bishnupur Municipality
Work stoppage at Bishnupur Municipality

 

বাঁকুড়া, ২১ আগস্ট : বকেয়া বেতনের দাবিতে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পুরসভায় অস্থায়ী কর্মীদের কর্মবিরতিকে কেন্দ্র করে চরম অচলাবস্থা তৈরি হল। শুক্রবার সকাল থেকেই পুরসভার বিভিন্ন দফতরের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারী অস্থায়ী কর্মচারীরা। কর্মচারীদের এই আন্দোলনের জেরে পুরসভার দৈনন্দিন প্রশাসনিক কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এদিন। দূরদূরান্ত থেকে পরিষেবার জন্য আসা সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হন। বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, তাঁদের বেতন বকেয়া রয়েছে। একাধিকবার পুরসভার কর্তৃপক্ষের কাছে বকেয়া মেটানোর দাবি জানানো হলেও কোনও সুরাহা হয়নি। বাধ্য হয়েই তাঁরা শুক্রবার থেকে কর্মবিরতির পথ বেছে নিয়েছেন। পুরসভা অচল হয়ে পড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েন সাধারণ মানুষ। বিভিন্ন জরুরি কাজের জন্য দূরদূরান্ত থেকে পুরসভায় এসেও খালি হাতে ফিরে যেতে হয় অনেককে।

You might also like!