Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

West Bengal

3 weeks ago

Uluberia Accident: দুটি ট্রাকের সংঘর্ষ উলুবেড়িয়ায়; মৃত এক, আহত ৩

Uluberia Accident
Uluberia Accident

 

হাওড়া, ১৬ নভেম্বর : উলুবেড়িয়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক জনের। জানা গেছে, মৃত্যু হয়েছে এক ট্রাক চালকের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে ১৬ নম্বর জাতীয় সড়কের হাওড়ার উলুবেড়িয়ার মনসাতলা উড়ালপুলে। এই দুর্ঘটনার জেরে কোলাঘাটমুখী লেনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কোলাঘাট থেকে হাওড়া যাওয়ার পথে একটি কন্টেনারবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে উল্টো লেনে চলে আসে। সেই সময়ে কোলাঘাটের দিকে যাওয়া একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। দুটো ট্রাকের মধ্যে আটকে পড়েন দুই চালকসহ চারজন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয়রাও। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করা হয়। তাঁদের উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসক এক ট্রাক চালককে মৃত ঘোষণা করেন। মৃত ট্রাক চালকের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ মৃত চালকের পরিচয় জানার চেষ্টা করছে। অন্যদিকে, দুর্ঘটনার জেরে কোলাঘাটমুখী লেনে বেশ কিছুক্ষণ যানজট থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়।

You might also like!