Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 week ago

BJP Worker Murder: ইন্দাসে বিজেপি কর্মীর দাদাকে খুনের অভিযোগ তিন তৃণমূল নেতার বিরুদ্ধে

Indas, Bankura Murder Case
Indas, Bankura Murder Case

 

বাঁকুড়া, ৩০ জানুয়ারি : বাঁকুড়ার ইন্দাসের খটনগরে এক বিজেপি কর্মীর দাদাকে মারধর করে খুনের অভিযোগ উঠল তিন তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। খটনগরের বাসিন্দা ঝুমা রং এর দাবি, তাঁর দেওর প্রসাদ রং বিজেপির কর্মী। সেই আক্রোশে ঝুমার স্বামী সুজয় রংকে (৪০) বৃহস্পতিবার সন্ধ্যায় তিন তৃণমূল নেতা মারধর করে হত্যা করেছে বলে অভিযোগ। তৃণমূলের ওই তিন নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতেই ইন্দাস থানায় অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। তিনি সমাজ মাধ্যমেও জানান, একটি নিরীহ মানুষকে হত্যা করল তৃণমূল । বিজেপির কার্যকর্তা প্রসাদ রং ওনার দাদা সুজয় রং কে বৃহস্পতিবার সন্ধ্যেবেলা নৃশংসভাবে হত্যা করেছে, তৃণমূলের মঙ্গলপুর অঞ্চলের সভাপতি জীবন মন্ডল, অঞ্চল প্রাক্তন মেম্বার পিন্টু রায়, খট্ নগরের বুথ সভাপতি নয়ন রায় । ওনার স্ত্রী এবং পরিবারের লোককে নিয়ে আমরা থানায় অভিযোগ দায়ের করালাম । যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

You might also like!